চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

নুর উল্লাহ কায়সার: ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস ও অন্যান্য দাবিতে আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার ২১ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটে তারা ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে অবস্থান নেন। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী দুই লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। এর আগে ব্যক্তিগত কারণে ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছন। বৃহস্পতিবার ২১ আগস্ট নিজেই এ তথ্য নিশ্চিত করেন তিনি।

প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে আহ্বান জানালে তারা সাড়া দেন। বিকল্প কর্মসূচি হিসেবে পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য বিক্ষোভ করেন এবং সেখান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যান।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব পরিবহন সার্ভিস, দায়িত্বশীল প্রশাসন, রাজনীতি মুক্ত শিক্ষার পরিবেশ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবি জানিয়ে আসছেন। এসব দাবির মধ্যে রয়েছে—

  • ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস স্থাপন
  • ট্রান্সপোর্টের জন্য নিজস্ব বাস সার্ভিস চালু
  • বিশ্ববিদ্যালয়ের জন্য যোগ্য, আন্তরিক ও দায়িত্ববান ভাইস চ্যান্সেলর নিয়োগ
  • রাজনীতি মুক্ত ক্যাম্পাস
  • পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ
  • বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান পরিবর্তন করে আন্তরিক ও স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করা

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক বছরের মধ্যে কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি তুলে ধরা হলেও তা বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১৫ দফা দাবি পেশ করে। এরপর ২১ অক্টোবর ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সর্বশেষ ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি তারা আবারও একই দাবিতে আন্দোলনে নামে। প্রত্যেকবারই কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

Reneta

এ বিষয়ে ফেনী মডেল থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের দাবি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তারা যাতে আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত তুলে ধরেন, সে বিষয়ে আমরা চেষ্টা করছি।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমরা কোনো অরাজকতা চাই না, চাই ন্যায্য অধিকার। আমাদের দাবি দীর্ঘদিনের—কিন্তু শুনছে কে? তাই এবার রাস্তায় নেমেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল দল

একজনে নির্ভরশীল নয়, পুরো দলের চেষ্টায় এগোচ্ছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আবার শুরু

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ার গরিবের ডাক্তার মিশুকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা

জুন ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

এবার এইচএসসির প্রশ্ন ফাঁস হলে কঠিন শাস্তি দেয়া হবে: শিক্ষা মন্ত্রী 

জুন ২৫, ২০২৬

ভারত-চীনকে এড়িয়ে মালেয়েশিয়াতে প্রথম সফর

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT