চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে ছুরিকাঘাতে নারী পোশাক কর্মী নিহত

ফজলুল হক মোড়লফজলুল হক মোড়ল
১২:৪৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A
ছবি: চ্যানেল আই

ছবি: চ্যানেল আই

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গত রাতে ছুরিকাঘাতে এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে মো. ফয়সাল নামে এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোর্পদ করেছে।

নিহত পোশাক কর্মীর নাম তাছলিমা আক্তার(১৭)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর থানার দক্ষিণ নিয়ামতপুর আদানীর মোড় এলাকার তাজুল ইসলামের মেয়ে। তিনি মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় টিএম ফ্যাশন গার্মেন্টস লিঃ এর কাটিং অপারেটর ছিলেন।

স্থানীয়রা জানান,  রোববার রাত আটটার দিকে কারখানা ছুটির পর ওই নারী পোশাক কর্মী বাসায় ফিরছিলেন। চান্দনা চৌরাস্তা থেকে একটি গলির ভিতর দিয়ে যাবার সময় ঐ যুবক তার গতিরোধ করে। পরে তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে যুবক ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার জাহান জানান, নিহত পোশাক কর্মী ও আটক যুবক একই কারখানায় কাজ করতো। ওই যুবক বিভিন্ন সময় মেয়েটিকে বিরক্ত করতো। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে যুবকের চাকরি চলে যায়। ঘটনার সময় এই নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে ওই যুবক ছুরি দিয়ে আঘাত করলে হাসপাতালে ওই নারী পোশাক কর্মীর মৃত্যু হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছুরিকাঘাতনারীপোশাক কর্মী
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT