ফুটবল

ফেডারেশন কাপ গড়াবে ৩ ডিসেম্বর

ফেডারেশন কাপের প্রস্তুতি নিচ্ছে ফুটবল দল, খেলোয়াড়রা উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল দল মাঠে অনুশীলন করছে, খেলোয়াড়রা হাসিমুখে উল্লাস করছে, বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪-২৫’য়ে অংশগ্রহণ করা ১০ দল নিয়ে গড়াতে চলেছে ‘ফেডারেশন কাপ ২০২৪-২৫’ আসর। আগামী ৩ ডিসেম্বর শুরু হতে চলা আসরের ড্র হবে ২০ নভেম্বর বুধবার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কনফারেন্স রুমে ড্র আয়োজন হবে। বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ফেডারেশন কাপের ড্র শেষে ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ ২০২৩-২৪’ এবং ২০২৩-২৪ ফুটবল মৌসুমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

২০২৩-২৪ মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে খেলেছিল বসুন্ধরা কিংস ও  ঢাকা মোহামেডান। ফাইনালে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিংস।

বিষয়:ফেডারেশন কাপ বসুন্ধরা কিংস বাফুফে বাংলাদেশ বিপিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…