তুরষ্ক-সিরিয়ায় ভূমিকম্পের ৪৮ ঘন্টা অতিবাহিত হয়েছে। অতিবাহিত হচ্ছে গুরুত্বপূর্ণ সময় এবং তীব্র ঠান্ডা, প্রতিমুহূর্তে কমে আসছে ধবংসস্তুপের নিচে আটকে পড়া মানুষের বেঁচে থাকার সম্ভাবনা।
ভূমিকম্পে তুরষ্কে এবং সিরিয়ায় হাজার হাজার বিল্ডিং বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। এই অবস্থায় ধ্বংসস্তুপের নিচে জীবিত মানুষদের খুজে বের করতে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা করছে।
এখন পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ হাজার মানুষ। নিহতের সংখ্যা কয়েকগুণ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।







