চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন ও হাত উঁচু করে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য পূর্ণ প্রস্তুত ভেনেজুয়েলা। তবে সামরিক বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের আগ্রাসনের মুখে দেশটির সামরিক সক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা বেড়েছে।

ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র অন্তত ২০টি হামলা চালিয়েছে, যেখানে প্রায় ৮০ জন নিহত হয়েছে। তবে এসব নৌযান মাদক বহন করছিল এমন প্রমাণ এখনো দেয়নি ওয়াশিংটন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে মোতায়েন করেছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী যুদ্ধজাহাজ।

Banglabid

এদিকে ভেনেজুয়েলার সরকার যেকোনো সম্ভাব্য মার্কিন পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার জন্য ব্যাপক সেনা ও বেসামরিক নাগরিকদের একত্রিত করার ঘোষণা দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন, জনগণের ৯০ শতাংশই যেকোনো মার্কিন আগ্রাসনের বিরোধী।

সামরিক শক্তিতে ভেনেজুয়েলা ১৬০ দেশের মধ্যে ৫০তম। দেশটির বিমানবাহিনীর ৪৯টি বিমানের মধ্যে প্রায় ৩০টি কার্যকর বলে মনে করা হচ্ছে এবং মাত্র তিনটি এফ-১৬ যুদ্ধবিমান আছে। তবে রয়েছে রুশ নির্মিত ২১টি সু-৩০ যুদ্ধবিমান, যেগুলো অ্যান্টি-শিপ মিসাইল বহন করতে সক্ষম। স্থলবাহিনীতে সেনা সংখ্যা কম না তাদের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় আক্রমণ করার পরিকল্পনা করেননি তিনি।

Reneta

তবে ভেনেজুয়েলার রাজনৈতিক বিশ্লেষক কারলোস পিনা মনে করেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য সামরিক হামলা নয় বরং মাদুরোকে রাজনৈতিকভাবে সরে যেতে বাধ্য করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভেনেজুয়েলামার্কিন হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT