চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুপারস্টার’ হওয়ার স্বপ্ন রিপার, স্টারডম চান শিশিরও!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

শুটিং ব্যস্ততা নেই এফডিসিতে। চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নির্বাচনী তোড়জোড় লেগে থাকে বছর জুড়ে! এসবের মধ্যে দীর্ঘদিন পর মঙ্গলবার রাতে এফডিসিতে অনুষ্ঠিত হলো ‘মৃত্যু ১৯’ নামে এক সিনেমার মহরত। তানভীর হাসানের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করবেন নবাগত শিশির সরদার ও রাজ রিপা।

২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন রাজ রিপা। তার ‘মুক্তি’ এবং ‘ময়না’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। কয়েকটি টিভিসিতে তিনি কাজ করেছেন। তবে গেল বছর সেলিব্রেটি প্রিমিয়ার লীগের জেরে রাজ রিপা ভাইরাল হন।

নতুন সিনেমা মহরতে রাজ রিপা বলেন, স্বপ্ন দেখতাম এফডিসিতে আসব। স্বপ্নটাকে ভিতরে লালন করি। ‘দহন’ সিনেমার মহরতে আমি এফডিসিতে এসেছিলাম। সেই সিনেমার একজন অভিনেত্রী হওয়ার পরেও আমাকে মঞ্চে ডাকা হয়নি। সেদিন থেকেই একটা প্রতিজ্ঞা করেছিলাম, নায়িকা হয়েই এফডিসিতে আসবো।’

সেদিনের সে স্বপ্ন বাস্তবে রূপ নিলো বলেও জানান রিপা। তিনি বলেন, “আজ আমার সেই স্বপ্নটা পূরণ হলো। এখন আমি আত্মবিশ্বাসী। আমি একদিন সুপারস্টার নায়িকা হবো।”

শিশির সরদার মনে করেন, তার জীবনে এই সিনেমা টার্নিং পয়েন্ট হবে। তিনি বলেন, আমি নিজেকে প্রমাণ করতে চাই। আমি আত্মবিশ্বাসী, আমি পারব। আমি শাকিব খান ভাইয়াকে খুব পছন্দ করি। আমি উনার জায়গাটায় যেতে চাই। সবার সাপোর্ট পেলে আমি একদিন সেই জায়াগাটায় যেতে পারবো৷।

Reneta

নির্মাতা তানভীর হাসান এর আগে ‘মধ্যবিত্ত’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। যেটি সেন্সর পেয়েছে। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘মৃত্যু ১৯’  সিনেমায় দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, ভালোবাসা সংঘাত, দ্রোহ, প্রতিশোধ, বীরাঙ্গনার গল্প সবকিছু থাকবে। রোজার ঈদের পর শুটিং শুরু হবে।

‘মৃত্যু ১৯’ প্রযোজনা করছেন নোমান মল্লিক। এই সিনেমায় আরও অভিনয় করছেন আলীরাজ, ওমর মল্লিক, রুবেল, মিশা সওদাগর প্রমুখ।

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ, আলিমুল্লাহ খোকন, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, শাহীন সুমন, অপূর্ব রানা, এফ আই মানিক, গাজী মাহমুদ, এমডি ইকবাল, ডিএ তায়েবসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলীরাজএফডিসিওমর মল্লিকভাইরালমিশা সওদাগররাজ রিপারুবেললিড বিনোদনসিনেমার মহরত
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT