চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংস্কৃতিক অঙ্গনে হামলা, চলচ্চিত্র সাংবাদিকদের নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৪
বিনোদন
A A
চলচ্চিত্র সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও নিপীড়ন বিরোধী প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার তোপের মুখে গেল সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার এই পদত্যাগে উল্লাসে মেতে উঠেছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ। আওয়ামী লীগ সরকারের পতনকে গণতন্ত্র রক্ষার প্রাথমিক বিজয় বলছেন ছাত্র-জনতা।

তবে এর মধ্যে দেশের বিভিন্ন সেক্টর পুনরায় অস্থিতিশীল করতে একটি চক্র লুটপাট এবং হামলা অব্যাহত রেখেছে। দেশের সিনেমা হল, সংস্কৃতিকর্মী, সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন স্থাপনা নষ্ট করতে তারা তৎপর হয়েছে।

চলচ্চিত্র সাংবাদিকদের প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ এসবের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দেশের সচেতন চলচ্চিত্র সাংবাদিকরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে তিনটায় দেশের প্রথমসারির বেশকিছু গণমাধ্যমের চলচ্চিত্র সাংবাদিকরা এফডিসি গেটে প্রতিবাদ জানান।

Banglabid

শুরুতে কোটা আন্দোলন ঘিরে গেল জুলাই ও আগস্ট জুড়ে যত প্রাণহানি ঘটেছে প্রত্যেক শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সাম্প্রতিক ইস্যু নিয়ে এরপর বক্তব্য দেন শফিক আল মামুন (প্রথম আলো), জাহিদ আকবর (ডেইলি স্টার), অনিন্দ্য মামুন, (সমকাল), নাজমুল আলম রানা (চ্যানেল টোয়েন্টিফোর), বুলবুল আহমেদ জয় ( একাত্তর টিভি), আল কাছির (সময় টিভি), প্রতীক আকবর (বিজয় টিভি), পান্থ আফজাল (বাংলাদেশ প্রতিদিন), আলী আফতাব (দেশ টিভি), মুহিব আল হাসান (সময় টিভি), রাজন হাসান (জিটিভি), তারেক আনন্দ (আমাদের সময়), এন আই বুলবুল (জনকণ্ঠ), এটিএম মাকসুদুল হক ইমু (চ্যানের টুয়েন্টিফোর), নাহিয়ান ইমন (চ্যানেল আই অনলাইন), শাহরিন মাহফুজা জেবিন (চ্যানেল টোয়েন্টিফোর), তামিম হাসান (চ্যানেল টুয়েন্টিফোর), সায়মা স্মৃতি (এখন টিভি), এনআই বুলবুল (জনকণ্ঠ), নিথর মাহবুব (সংবাদ), রিফাত (এটিএন), মারজান ইভান (আরটিভি), বুলবুল ফাহিম (দৈনিক সমকাল), ও মেহেরা রহমান সিমরান (আরটিভি)।

পরে চলচ্চিত্র সাংবাদিকরা সিনেমা হল এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় জড়িতদের নিন্দা জানান, সেইসাথে এসব হিংসাত্মক ঘটনা বন্দের আহ্বান জানান। বর্তমানে দেশে প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তাদের সুদৃষ্টি কামনা করেন।

Reneta

এসময় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি সংস্কৃতিকর্মীরাও রাজপথে নেমেছিলেন। সবার প্রচেষ্টা আন্দোলন সফল হলেও সংস্কৃতি অঙ্গনে ভাঙচুরে কিছুটা হোঁচট এলো। এই হামলা আমাদের সিনেমায় আঘাত করা হলো। এটা অবিলম্বেই রুখতে হবে।

তবে এই প্রতিবাদ সভায় সিনেমার সাংবাদিকরা সামিল হলেও দেখা যায়নি চলচ্চিত্রের কোনো পরিচালক, প্রযোজক কিংবা শিল্পীদের। এসময় সাংবাদিকরা সবার উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, মাল্টিপ্লেক্স, সিনেমা হল- যাই হোক; যে কোনো সংস্কৃতিক স্থাপনায় হামলা হলে সবার আগে প্রতিবাদ পরিচালক প্রযোজক শিল্পীদের প্রতিবাদী ভূমিকা পালন করা উচিত ছিলো। কিন্তু দুঃখজনকভাবে এরকম সংগঠিত প্রতিবাদ আমরা এখনো দেখতে পাইনি।

চলচ্চিত্র সাংবাদিকরা সাংস্কৃতিক অঙ্গনে হামলার প্রতিবাদে সমাবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ তারা বলেন, বলা হচ্ছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। কিন্তু যেভাবে সিনেমা হল এবং সাংস্কৃতিক অঙ্গনে আঘাত করা হচ্ছে, বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হচ্ছে এটা কোনোভাবে স্বাধীন দেশের নমুনা হতে পারে না। এসব ঘটনা যারা করছে তাদের নিন্দা জানাই। স্বাধীনতা যেহেতু এসেছে তাই সবখানে শান্তি সম্প্রীতি বজায় থাকুক।

‘বৈষম্য-বিরোধী শিক্ষার্থীদের হাত ধরে যে স্বাধীনতা এসেছে এটাকে একটি কুচক্রী মহল বিতর্কিত করা চেষ্টা করছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাল্টিপ্লেক্স-সিনেমা হল ও দেশের সাংস্কৃতিক অঙ্গনের তাণ্ডব চালিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের রুখে দিতে হবে।’ বলেন উপস্থিত সাংবাদিকরা।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়ে এসময় একজন বলেন, প্রাচ্যনাটের থিয়েটারকর্মী ও জলের গানের মূল সমন্বয়ক রাহুল আনন্দের বাড়ি এবং তার সকল বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। যিনি ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আসছিলেন। এসব জঘন্য কাজ যারা করেছে তাদের বিচারের আওতায় আনা দরকার। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিচলচ্চিত্র সাংবাদিকপরিচালকপ্রযোজকলিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT