আন্তর্জাতিক

এফবিআই প্রধান পদে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল

বাংলাদেশি শিক্ষার্থী ও প্রতিনিধিরা উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে অংশ নিচ্ছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।

আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট ৫১-৪৯ ভোটে ক্যাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দিয়েছে।

এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাশ প্যাটেল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্যাটেল লিখেছেন, আমাদের বিচার ব্যবস্থার রাজনৈতিকীকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে। কিন্তু আজই তা শেষ হয়ে যাচ্ছে।

হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল (৪৪) যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক, উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলি হিসেবেও কাজ করেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ও অনুগত প্যাটেল প্রায়ই এফবিআইয়ের সমালোচনা করে আসছেন। তিনি যুক্তরাষ্ট্রে ‘ডিপ স্টেটের’ (রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র) অস্তিত্ব রয়েছে, এমন ধারণা জোরেশোরে প্রচার করেছেন। ক্যাশ প্যাটেল অঙ্গীকার করেছেন, তিনি ডিপ স্টেট ভেঙে চুরমার করবেন এবং এফবিআই পুরোপুরি ঢেলে সাজাবেন।

বিষয়:এফবিআই এফবিআই প্রধান কাশ প্যাটেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…