কিশোরগঞ্জ

ফজলুর রহমানের বক্তব্য ছাত্রদলের চেতনার পরিপন্থী: ছাত্রদল নেত্রী

ফজলুর রহমানের বক্তব্য ছাত্রদলের চেতনার পরিপন্থী: ছাত্রদল নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদলের নেত্রী ছবি, যেখানে তিনি একটি সাদা কাগজ হাতে ধরে আছেন, পেছনে বঙ্গবন্ধুর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার নিজ জেলার এক ছাত্রদল নেত্রী। 

আজ সোমবার (৭ জুলাই) সকালে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান এক ফেসবুক পোস্টের মাধ্যমে  ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানান।

পোস্টে এই নেত্রী বলেন, “হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না” ফজলুর রহমানের এই বক্তব্য আমাদের কাছে বিভ্রান্তিকর এবং ইতিহাস ও বাস্তবতার পরিপন্থী।

নুসরাত জাহান আরও বলেন, আমি এই বক্তব্যকে ঘোরতরভাবে প্রত্যাখ্যান করছি। এটি বিএনপির লক্ষ লক্ষ ত্যাগী নেতা-কর্মীর অনুভূতির প্রতি চরম অবজ্ঞা। আমরা ব্যক্তি নয়, বক্তব্য ও আদর্শ নিয়ে কথা বলি। আদর্শচ্যুতি ও অপসংস্কৃতির বিপরীতে আমরা সর্বদা সোচ্চার।

তিনি বলেন, যে আওয়ামী লীগ ১/১১ থেকে শুরু করে বারবার গণতন্ত্র হত্যার পেছনে মূল ভূমিকা রেখেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছে। তাদের দায়ভার কেবল একজন ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া রাজনৈতিক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

তার এমন বক্তব্যের বিরুদ্ধে বিএনপির শীর্ষ পর্যায়ের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার দাবি জানান।

বিষয়:চেতনা ছাত্রদল বক্তব্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…