চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুমির কথায় ‘ফাতিমা’য় কোনালের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১৪, মে ২০২৪
বিনোদন
A A
দুটি নারী অভিনেত্রী সিনেমার পোস্টারে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট ২০ বছরের বেশি সময়ের নিজেদের ব্যান্ডের বাইরে সিনেমাতেও গান করছে। তাদের সেসব গান শ্রোতাপ্রিয়ও হয়েছে।

আলাদাভাবে এই ব্যান্ড এর দুই সদস্য শারমীন সুলতানা সুমি ও পাভেল আরীন সিনেমা এবং বিজ্ঞাপনের কাজ করেন। এবার মুক্তির অপেক্ষায় থাকা ‘ফাতিমা’ ছবির একটি গানের সুর ও সংগীত পরিচালনা করলেন পাভেল আরীন। যেটির কথা লিখেছেন ‘অন্তর্হীন’, ‘আহারে জীবন’ গানের গীতিকার চিরকুট এর ভোকাল সুমি।

“আমি শুধু যে তোমার” টাইটেলে এ গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী কোনাল। এর মধ্য দিয়ে ‘চিরকুট’ ব্যান্ডের সুমি, পাভেল এবং কোনাল প্রথমবার একসঙ্গে কোনো সিনেমায় গান করলেন।

Banglabid

২৪ মে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাতিমা’, ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। কিছুদিন আগে ‘ফাতিমা’ ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে মনোনীত হয় এবং সেই উৎসবে পুরস্কারও পায়।

ফাতিমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুক্তির আগে মঙ্গলবার রাতে কোনালের গাওয়া “আমি শুধু যে তোমার” গানটি প্রকাশিত হবে বঙ্গের ইউটিউবে।

২০০৯ সালে রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ চাম্পিয়নের মুকুট জয় করে পেশাদার গানে যাত্রা শুরু হয় কোনালের। মুকুট জয়ের একদিন পর প্লেব্যাক করেন। ‘মায়ের জন্য পাগল’ ফিল্মের সেই গানের সংগীত পরিচালক ইমন সাহা। ১৫ বছরে শতাধিক ছবিতে প্লে-ব্যাক গান করেছেন। সংগীত সংশ্লিষ্টদের মতে, প্লে-ব্যাকে প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালক, গীতিকারদের আস্থার কাছে বর্তমানে আস্থার নাম কোনাল।

Reneta

গেল এক বছরেই “ও প্রিয়তমা”, “রাজকুমার”, “মেঘের নৌকা”, “সুরমা সুরমা”র বিগেস্ট হিট ও শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কোনাল। হয়ে উঠেছেন প্লে-ব্যাকে শীর্ষ শিল্পী। এই প্রাপ্তীকে আশীর্বাদ ও কঠোর সাধনার ফল হিসেবে মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল।

‘ফাতিমা’ ছবির গান নিয়ে কোনাল বললেন, ‘খুব চমৎকার এ গান এবং এর কথা-সুরে একটা অভিনবত্ব আছে। সুমি আপু ও পাভেল আমার প্রিয় মানুষ। অনেক বছরের পরিচয় হলেও তাদের সঙ্গে প্রথমবার কোনো ফিল্মে গাওয়ার অভিজ্ঞতা খুব দারুণ। আমার বিশ্বাস, গানপ্রেমীদের এই গান ভালো লাগবে।

সুরকার ও সংগীত পরিচালক পাভেল আরীন বলেন, এই গানটি বানানোর পরই ভেবেছি, তাকে দিয়েই গাওয়াব। গানটির ভয়েস নেওয়ার পর দেখলাম, যেমনটা ভেবেছিলাম তার চেয়ে ভালো গেয়েছেন কোনাল। আমিও আনন্দিত সুন্দর গানটি রিলিজ হতে যাওয়ার খবর শুনে।

পরিচালক ধ্রব হাসান বলেন, ‘পাভেলের সঙ্গে যখন গানটি নিয়ে কথা হচ্ছিল তখন কোনালের নামটি প্রস্তাব হয়। রেকর্ডিং এর পর গানটা শুনে ভীষণ ভালো লাগে। দারুণ গেয়েছেন কোনাল। গানটি নিয়ে আমরা তাই ভীষণ আশাবাদী।’

‘ফাতিমা’ ছবিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তাসনিয়া ফারিণ, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়,  সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা প্রমুখ। ছবিটি পরিবেশনা করছে বঙ্গ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়শা মনিকাইয়াশ রোহানকোনালচিরকুটতারিক আনাম খানতাসনিয়া ফারিণপাভেলফাতিমামানস বন্দ্যোপাধ্যায়লিড বিনোদনসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোলানের ‘ইনসেপশন টু’ আসছে?

পরবর্তী

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

পরবর্তী
রপ্তানি ও পাটের উন্নয়নে বাণিজ্য প্রতিমন্ত্রীর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বিক্ষোভকারীরা রাস্তার মধ্যে জমায়েত, পুলিশ ও নিরাপত্তা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরে ময়দা-বিদ্যুতের দাম বৃদ্ধিতে বিক্ষোভ, নিহত ৪

সর্বশেষ

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT