চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট বাবা-ছেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২২
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A

শেরপুর প্রতিনিধি: প্রতিদিনের মত সাইকেল চালিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলে দু’জনই নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে শেরপুরে নকলা উপজেলার সাব-রেজিস্টার কার্যালয়ে সামনে শেরপুর- ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নকলা উপজেলার কলাপাড়া গ্রামের কৃষক হানিফ মিয়া (৪২) ও তার ছেলে ৫ম শ্রেনী পড়ুয়া পিয়াস (১১)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: হানিফ উদ্দিন ঘটনাস্থলেই এবং ছেলে পিয়াস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। ঘাতক ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট-২৪-৭১৩০) আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নকলার কলাপাড়া গ্রামের কৃষক হানিফ মিয়া তার পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্র পিয়াসকে নিয়ে সাইকেলে করে স্থানীয় রইস উদ্দিন একাডেমিতে যাচ্ছিলেন। সেই স্কুলের কাছাকাছি পৌছালেও পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা হানিফ মিয়া মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছেলে পিয়াসকে উদ্ধার করে নকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নকলা পৌরসভার ৯ নং কলাপাড়া ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলী জানান, বিষয়টি মর্মান্তিক। দুর্ঘটনার সময় ট্রাক চালক ঘুমে ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাকটি শেরপুরের দিকে যাচ্ছিলো। দুর্ঘটনায় ট্রাকের বডির নিচে ঝুলছিলো দুর্ঘটনা কবলিত বাইসাইকেল সামনের অংশ। বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাকের চাকায় পিষ্টবাবা-ছেলে নিহতশেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT