জনপদ

নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, গুরুতর আহত ছেলে

নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, গুরুতর আহত ছেলে. Channel i News - চ্যানেল আই নিউজ

আধুনিক সদর হাসপাতাল, নাটোর

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নাটোরে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী বাবা মজনু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে রাব্বি গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার ২১ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে নাটোর শহরের ছায়াবানী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া বানাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার মফিজ আলীর ছেলে এবং আহত রাব্বি নিহত মজনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মজনু ও তার ছেলে রাব্বি নাটোর সদর উপজেলার পাটুল এলাকা থেকে মাছ কিনে বিক্রির জন্য নাটোর শহরের নিচা বাজারে আসছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি ছায়াবানী সিনেমা হল মোড়ে ওঠার সময় ঢাকা থেকে দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মজনু মিয়া ও রাব্বি গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত রাব্বিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে।

এ বিষয়ে নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিষয়:নাটোর মাছ ব্যবসায়ী সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…