চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:৪৯ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৩
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে পারিবারিক কলহের জেরে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত ও স্ত্রী আহত হয়েছে। এ ঘটনায় জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আজিজুল হক (৫৫) কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। আহত সোনিয়া আক্তার (২০) নিহতের মেয়ে। গ্রেপ্তার হাকিম উল্লাহ (৩৫) একই এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।

Banglabid

স্থানীয়দের বরাতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হাকিম উল্লাহ ও শ্বশুরের বাড়ি একই এলাকায়। শ্বশুরের পরিত্যক্ত খালি জায়গায় অস্থায়ী ঘর তৈরি করে হাকিম স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতো। কিছুদিন আগে তারা জমজ সন্তানের জন্ম দেন। জন্মের ৩ দিন পর এক সন্তানের মৃত্যু হয়। শুক্রবার সকালে অপর সন্তানও মারা যায়।

শুক্রবার দুপুরে নাতির মৃত্যুর খরব শুনে দেখতে যান নানা আজিজুল হক। এসময় জায়গা নিয়ে শ্বশুর-জামাতার মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জামাতা হাকিম উল্লাহ শ্বশুরকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে স্ত্রী সোনিয়াকেও মারধর করা হয়।

ওসি বলেন, স্থানীয়রা আহত আজিজুল হক ও সোনিয়া আক্তারকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন।

Reneta

দক্ষিণ জানারঘোনা এলাকার সমাজপতি (সর্দার) আব্দুর রহমান বাবু বলেন, হাকিম উল্লাহ শ্বশুরের মালিকাধনাধীন জায়গায় আপাতত ঘর তৈরি করে থাকতেন। শ্বশুর জায়গা ছেড়ে দেওয়ার কথা জানালে জামাতার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটে।

ওসি মো. রফিকুল ইসলাম আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় স্থানীয়রা ঘাতক সন্দেহে হাকিম উল্লাহকে ধৃত করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারছুরিকাঘাতপারিবারিক কলহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT