গোপালগঞ্জ

গোপালগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন

শ্বশুরের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যরা গোপালগঞ্জে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুরের হত্যার ঘটনায় শোকাহত পরিবার ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জের কাশিয়ানীর রাজপাটে এক জামাই তার শ্বশুরকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খাঁন।

নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামে, সে ওই গ্রামের হাসেম শেখের ছেলে এবং ঘাতক জামাইয়ের বাড়ি একই এলাকায়। সে ওই গ্রামের সিরাজ সরদারের ছেলে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, শশুর আব্দুল কুদ্দুস ফজরের নামাজ আদায় করতে নিজ বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় জামাই রফিকুল ইসলাম তার শশুরকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের স্বজনদের অভিযোগ পুর্ব পরিকল্পিতভাবে রফিকুল সরদার আব্দুল কুদ্দুস শেখকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে। তবে কেন এবং কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে রফিকুল তা আমরা এখন পরিস্কার নয়।

বিষয়:গোপালগঞ্জ জামাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…