চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরে নেমে বাবা-ছেলের মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:০৯ অপরাহ্ণ ০৯, জুন ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সাগরে ডুবে বাবা-ছেলের মৃত্যু, হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে সাগরে গোসলে নেমে পর্যটক বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুইদিনে চারজনের মৃত্যু হল।

সোমবার ৯ জুন দুপুর দেড়টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি। মৃতরা হলেন, রাজশাহী সদরের শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে মোহাম্মদ সিফাত (২০)।

এর আগে রোববার বিকাল সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে চট্টগ্রাম শহরের ডিসি রোডের বাসিন্দা রাজীব আহম্মদ (৩৫) নামের এক পর্যটক নিখোঁজ হন। ৮ ঘণ্টা পর মধ্যরাতে সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর পাশ এলাকায় তার মৃতদেহ ভেসে আসে।

Banglabid

এছাড়া রোববার সকালে সৈকতের শৈবাল পয়েন্টে জাল নিয়ে শখের বশে সাগরে মাছ ধরতে নেমে নিখোঁজ হন কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরু নামের এক ব্যক্তি। সোমবার সকালে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক পয়েন্ট সাগরে তার মৃতদেহ ভেসে আসে। পরে লাইফ গার্ড কর্মীরা মৃতদেহটি উদ্ধার করেছে।

স্থানীয়দের বরাতে নাফিস ইনতেসার নাফি বলেন, সকালে রাজশাহী থেকে শাহীনুর রহমান স্ত্রী ও দুই ছেলেকে সঙ্গে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তারা কক্সবাজার পৌঁছে কলাতলী এলাকার হোটেল সি ক্রাউনে উঠেন। পরে দুপুরের দিকে তারা সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে বাবা ও এক ছেলে স্রোতের টানে ভেসে যেতে দেখে লাইফ গার্ড কর্মীরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

সি সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ শুক্কুর বলেন, ঘটনাটি দেখার সাথে সাথেই লাইফ গার্ড কর্মীরা উদ্ধারে নামেন। প্রথমে বাবাকে উদ্ধার করা হয়। পরে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এসময় তারা রক্তবমি করছিলেন।

Reneta

মৃতদেহ দুইটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারেছেলেবাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT