জনপদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাবা-মেয়ে নিহত

বাবা-মেয়ে নিহতের ঘটনায় উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মটরসাইকেল দুর্ঘটনায় কামাল হোসেন (৩১) ও তার মেয়ে মাহিরা মাহি (১০) নিহত হয়েছেন।

বুধবার ২১ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে মাওয়াগামী লেনে অজ্ঞাত যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা বরিশালের বাবুগঞ্জ থানার রমজান কাঠি এলাকার বাসিন্দা।

হাঁসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিনহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, যে গাড়িটি মটরসাইকেলকে ধাক্কা দিয়েছে তা সনাক্ত করার চেষ্টা চলছে। দু’জনের মরদেহ এখন পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিষয়:ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…