জনপদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত ১

ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা স্থানে উদ্ধার কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (৪ মে) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে লাশটি হাসাড়াঁ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়:ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নিহত ১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…