চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরসরাইয়ে মাইক্রোবাস কাভার্ড ভ্যানের সংর্ঘষে বাবা ও মেয়ের মৃত্যু

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
১:১৩ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
মিরসরাইয়ে গাড়ি দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু, আহতরা হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহিত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ধাক্কা লেগে মাইক্রোবাস দুর্ঘটনায় বাবা ও ৩ বছরের মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার উত্তরার বাসিন্দা গোলাম সারোয়ার (৪৩) ও তার মেয়ে মুসকান (৩)। একই ঘটনায় সারোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩৩), ছেলে ইমতিয়াজ আহমেদ (৯), চালক গিয়াস উদ্দিন (৩০) ও সহকর্মী সাগর (৩০) আহত হয়েছেন।

Banglabid

মিরসরাই ফায়ার সার্ভিসের সদস্য সাহ্লাঞো মারমা জানান, ঢাকা ফেরত চট্টগ্রামমুখী একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হন।

আহতদের মধ্যে গিয়াস ও সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উম্মে সালমা ও তার ছেলে ইমতিয়াজ বর্তমানে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নিহত সারোয়ার একটি আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

Reneta

উম্মে সালমা জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দে অজ্ঞান হয়ে যাই। হাসপাতালে জ্ঞান ফেরার পর জানতে পারি স্বামী ও মেয়েকে হারিয়েছি। আমার ছেলেটিও আহত হয়েছে। একটি দুর্ঘটনা আমাদের গোছানো সংসারটাকে ধ্বংস করে দিলো।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন, যার ফলে এ দুর্ঘটনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাভার্ড ভ্যানচট্টগ্রামবাবা ও শিশুর মৃত্যুমিরসরাইসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ববিদ্যালয় মসজিদে জান্নাতুল ফেরদৌসের জানাজা বাদ জুমা

পরবর্তী

আরেক ইংলিশ ক্লাবে নাম লেখালেন রোনালদিনহোর ছেলে

পরবর্তী
রোনালদিনহো ছেলে নতুন ফুটবল ক্লাবে যোগদান ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেক ইংলিশ ক্লাবে নাম লেখালেন রোনালদিনহোর ছেলে

জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল, বাংলাদেশি প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT