চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাগ্য বা ঈশ্বর আমাকে বাঁচিয়েছে: ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৪
- সেমি লিড, অন্যান্য, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা উল্লাসে ফুঁসে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যাচেষ্টা থেকে অবিশ্বাস্যভাবে বেঁচে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার এখানে থাকার কথা নয়, আমার মরে যাওয়ার কথা ছিল। ভাগ্য বা ঈশ্বর আমাকে বাঁচিয়েছে।

বন্দুক হামলা থেকে বাঁচার পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনের শহর মিলওয়াকিতে নিজ দল রিপাবলিকান পার্টির সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে বিমানে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

এই হত্যাচেষ্টাকে ‘একটি পরাবাস্তব অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করে ডান কানে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ৭৮ বছর বয়সী ট্রাম্প জানান, চিকিৎসকরা তাকে বলেছেন, তার ফিরে আসা একটি অলৌকিক ঘটনা।

Banglabid

তিনি বলেন, যখন গুলির ঘটনা ঘটে তখন আমি বক্তব্যের অন্য একটি পার্টের লিখিত অংশ দেখার জন্য পোডিয়ামের দিকে ঝুঁকেছিলাম। মূলত এই কারণেই আমি বেঁচে গেছি বলে আমার ধারণা।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তাকে রক্ষা ও বন্দুকধারী থমাস ক্রুকসকে হত্যার জন্য দেশটির সিক্রেট সার্ভিসের প্রশংসা করে বলেন, নিরাপত্তা বাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন।

ডোনাল্ড ট্রাম্প তার একটি ভাইরাল হওয়া ছবি নিয়েও কথা বলেন। তার সেই ছবিতে দেখা যায়, রক্তাক্ত মুখমণ্ডল নিয়েও তিনি তার মুষ্টি উঁচিয়ে ধরেছেন এবং বলছেন, ‘ফাইট,ফাইট,ফাইট।’

Reneta

সেই ছবি প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনেক লোকেই বলছেন, এই ছবিটি তাদের জীবনে দেখা সেরা আইকনিক ছবি। তারা ঠিক বলেছেন। তবে এই ধরনের ছবি পাওয়ার জন্য প্রাণও দিতে হতে পারে, কিন্তু আমি মরিনি।

এই ঘটনা তার নীতি বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে কি না? জানতে চাইলে জবাবে ট্রাম্প বলেন, আমি আমাদের দেশকে একত্রিত করার চেষ্টা করতে চাই। কিন্তু আমি জানি না, এটি সম্ভব কি-না। মানুষ খুবই বিভক্ত।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প গত শনিবার একটি নির্বাচনী সমাবেশে অতর্কিত হামলার শিকার হন।হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়।

ট্রাম্পের প্রচারণা মঞ্চ থেকে প্রায় ১৩০ গজ দূরের একটি ছাদ থেকে হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পহত্যাচেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩ দিনে কতো আয় করলো ২৫০ কোটির ‘ইন্ডিয়ান ২’?

পরবর্তী

জিসান-আফিফ-আকবরের সেঞ্চুরি, এইচপির কাছে হারল টাইগার্স

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ব্যাটসম্যানের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জিসান-আফিফ-আকবরের সেঞ্চুরি, এইচপির কাছে হারল টাইগার্স

জনসমাগমের ছবি যেখানে অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা বিরোধীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT