চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাসিস্ট রাষ্ট্রপতি দেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিলো: নাহিদ

এস কে রাসেল এস কে রাসেল
১২:০১ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা একত্রে জনসভায় বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিলো। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিল। আপনারাই এই কিশোরগঞ্জ থেকে সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে ছিলেন। 

শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জের পুরান থানা এলাকায় জুলাই পদযাত্রা শেষে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমাদের কিশোরগঞ্জের হাওরাঞ্চল তো বটেই, সদরেও এমন স্কুল আছে যেখানে শিক্ষক নেই, হাসপাতাল আছে কিন্তু নেই ডাক্তার। যুবসমাজ কর্মহীন, রাস্তার জন্য হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ হলেও বাস্তবে রাস্তা নেই। আমরা চাই, এমন কিশোরগঞ্জ গড়তে যেখানে প্রতিটি শিশু স্কুলে যেতে পারবে। প্রতিটি মানুষ সহজে স্বাস্থ্যসেবা পাবে। তরুণরা কর্মসংস্থান পাবে আর মানুষ পাবে চলাচলের সুযোগ-সুবিধা।

জুলাই অভ্যুত্থানের এই নেতা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি শেখ হাসিনার হাতে আমাদের গণতন্ত্র ও মানবাধিকারকে তুলে দিয়েছিলেন। আজও সেই ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। কিশোরগঞ্জে অনেক মামলার আসামি এখনো গ্রেপ্তার হয়নি। শহীদ পরিবারের সদস্যরা এবং আমাদের আহত ভাইয়েরা এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকির মুখে। আমরা জানতে চাই, এই সন্ত্রাসীদের কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তরুণদেরকে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে এবং দেশ পরিবর্তনের যাত্রায় শামিল হবার আহ্বান জানান নাহিদ ইসলাম।

সমাবেশে উপস্থিত ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সহ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জনাহিদ ইসলামফ্যাসিস্ট রাষ্ট্রপতিশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT