রাজনীতি

ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো, সবুজ ও লাল রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো, সবুজ ও লাল রঙে ডিজাইন, কেন্দ্রীয় সংগঠনের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, নতুন নিয়োগপ্রাপ্ত বিতর্কিত মোস্তফা সরয়ার ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করতে হবে।

আজ শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় বিপ্লবে অংশ নেয়া সকল রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করার কথা জানিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্ন্তী সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুনির্দিষ্ট গাইডলাইন প্রকাশের দাবি জানায় ইসলামী আন্দোলন।

এদিকে, সমমনা ইসলামী দলের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে দেশের কল্যাণের সাথে যারাই কাজ করবে তাদের সঙ্গে জোট করার কথাও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর।

বিষয়:ইসলামী আন্দোলন বাংলাদেশ মোস্তফা সরয়ার ফারুকী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…