চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পীর কোনো দল নেই: ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
ফারুকী এক আলোচনাসভায় বক্তা হিসেবে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিন অফিস করেছেন উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১১ নভেম্বর) ফারুকী নিজের কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন। সংস্কৃতি অঙ্গনে পরিবর্তন আনতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী কী কী পরিকল্পনা রয়েছে, সেসব বিষয়ে এদিন প্রাক আলোচনা করেন মোস্তফা সরয়ার ফারুকী।

সংস্কৃতিতে দৃশ্যযোগ্য পরিবর্তন আনতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের নিয়ে সংস্কৃতিতে আগামি দিনের পরিকল্পনা ঠিক করার কথাও বলেন ফারুকী।

উপদেষ্টার স্বাগত বক্তব্যের পর বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখেন উপস্থিত সংবাদকর্মীরা। এরমধ্যে একজন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজের করা একটি মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চান। উত্তরে ফারুকী শুরুতে মেজর হাফিজের প্রশংসা করেন বলেন, “হাফিজ সাহেবকে আমি শ্রদ্ধা করি। তিনি বাংলাদেশ সৃষ্টির পেছনে যুদ্ধ করেছেন। উনি অনলাইনের প্রোপাগান্ডা দ্বারা বিভ্রান্ত হয়েছেন। এছাড়া আর কিছুই না। আমি কে, আমি কী- এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে। আমি গত দশ বছর সোশাল মিডিয়ায় কী করেছি, সেটা দেখতে হবে।”

সংস্কৃতি উপদেষ্টা হওয়ার পর অনেকেই ‘ফ্যাস্টিস্টের দোসর’ বলছেন, এ বিষয়েও নিজের অবস্থান পরিস্কার করেন ফারুকী। বলেন, ‘ফ্যাস্টিস্টের দোসর’ বলতে পারেন, বলতে ভালো লাগতে পারে! কিন্তু আমি এমনই দোসর যে, ২০১৫ সালে একটা লেখা লিখেছিলাম ‘কিন্তু এবং যদির খোঁজে’। ওই লেখার চার-পাঁচ দিনের মধ্যে তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেলস (সিআইসি) আমার সব ট্যাক্সের ফাইল তলব করেছে তা না, আমাকে ও তিশাকে হাজির হতে হয়েছে তদন্ত করার জন্য। এখন এটা বলতে পারেন, এতোদিন কেন এটা আমি বলি নাই। কারণ আমার প্রয়োজন নাই সেম্পেথি নেয়ার।

“কথা বলার জন্য, লেখার কারণে অতীতে কেউ কেউ আমাকে কখনও জামায়াত-শিবির ট্যাগ দিয়েছে। কেউ আওয়ামী লীগ বানিয়েছে, কখনও বা অন্য দলের হিসেবে ট্যাগ দিয়েছে। কিন্তু অনেকে ভাবেনি, একটা লোককে কোনো দল নিজেদের ভাবছে না কেন? কারণ, আমি কোনো দলেরই না। আমি শিল্পী, যখন যেটা খারাপ মনে হয় বলে যাবো। শিল্পীর কোনো দল নেই।”

সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব নেয়া প্রসঙ্গে ফারুকী বলেন,“আমি ফ্যাস্টিস্ট বিরোধীতা করেছি বিবেকের কারণে। নিশ্চয় এই পদের জন্য না। এবং আপনি নিশ্চয় বিশ্বাস করবেন, আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না, মনে রাখবে ফিল্ম মেকার হিসেবে। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ অ্যান আইডেন্টিটি, এন্ড আই অ্যাম হ্যাপি উইথ দ্যাট।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফারুকীলিড বিনোদনশিল্পীসংস্কৃতি উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT