চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

`কয়েক হাজার মানুষের পরিশ্রমের যোগফল এটা’

জুলাই জাদুঘর নিয়ে আবেগঘন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০২৬
বিনোদন
A A

চব্বিশের গণ–অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মিত হয়েছে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বুধবার (৫ আগস্ট) জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর মঙ্গলবার (৪ আগস্ট) রাতে দীর্ঘ এক আবেগঘন পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

জাদুঘরটি বাস্তবায়নের পুরো প্রক্রিয়াকে তিনি আখ্যা দিয়েছেন ‘লিটারালি যুদ্ধ’ হিসেবে।

ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, “এটা ছিল একটা যুদ্ধের মতো। মন্ত্রণালয়ের শত শত কাজের মধ্যে জুলাই জাদুঘরের কাজ এক বছরের মধ্যে একটা শেইপে আনা ছিল লিটারালি যুদ্ধ। এই যুদ্ধ আমার আয়ু কেড়েছে, কেড়েছে আরও অনেক কিছু। কিন্তু শত শত শহীদ যেখানে জীবন দিয়েছে, সেখানে এই সব যুদ্ধ আর এমন কী?”

ফারুকী জানান, শূন্য থেকে জাদুঘরটি দাঁড় করানোর পেছনে অসংখ্য মানুষের দিন-রাতের পরিশ্রম রয়েছে। তিনি স্থপতি তানজিম ওয়াহাব, মেরিনা তাবাসসুম, সংশ্লিষ্ট পুরো টিম, সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তৎকালীন সচিব মফিদুর রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার ভাষ্য, আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের পরিকল্পনা থাকলেও সেখানে তিন বছরের বেশি সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হতো। তাই নিজেদের সক্ষমতা নিয়েই কাজ শুরু করেন তারা।

Reneta

তার ভাষায়,“কয়েক হাজার মানুষের পরিশ্রমের যোগফল এটা। আমরা যখন ইন্টারন্যাশনাল কনসালট্যান্টের সাহায্য নিতে গেছি তখন দেখলাম তাদেরকে সময় দিতে হবে তিন বছরের উপর এবং কনসালট্যান্সি বাবদ দিতে হতো বিশাল অংকের টাকা। আমরা তখন আমাদের যা কিছু আছে তা নিয়াই নেমে পড়লাম।”

পোস্টে ফারুকী দাবি করেন, এখন পর্যন্ত যারা জাদুঘরটি ঘুরে দেখেছেন, তারা আবেগ ধরে রাখতে পারেননি। তিনি আরও উল্লেখ করেন, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস, ফরাসি দৈনিক লা মোঁদ এবং জার্মানির ডেইলি টাজ জাদুঘরটির প্রশংসাসূচক পর্যালোচনা প্রকাশ করেছে। তবে এসব কৃতিত্ব তিনি নিজের নয়, পুরো টিমের বলে উল্লেখ করেন।

নিজের নেতৃত্বের ধরন নিয়েও আত্মসমালোচনা করেন ফারুকী। তিনি লেখেন, টিম লিডার ও আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে তিনি কখনও কঠোর ছিলেন। কাজের চাপের কারণে চিৎকার বা বকাঝকা করে থাকলে সেজন্য সংশ্লিষ্টদের কাছে ক্ষমাও চান।

ফারুকীর মতে, জুলাই জাদুঘরের কাজ এখানেই শেষ নয়। বরং এটি সবসময় ‘ওয়ার্ক ইন প্রগ্রেস’ থাকবে। তিনি বলেন,“এই জাদুঘর সব সময়ই ওয়ার্ক ইন প্রগ্রেস একটা জিনিস হবে। জুলাই এবং ষোলো বছর একটা বিশাল সমুদ্রের মতো। একবারে এর সবটা আঁটা যাবে না। আমাদের ৮৩৫জন গেজেটেড শহীদ। ৮৩৫টা ডকুমেন্টারি বানাতেইতো কয়েক বছর লেগে যাবে। এরকম হাজারো গুরুত্বপূর্ণ জিনিস ধীরে ধীরে যুক্ত হবে নিশ্চয়ই।”

জাদুঘর নিয়ে কেমন পরিকল্পনার ছিলো, সে কথাও তুলে ধরেন সাবেক এই সংস্কৃতি উপদেষ্টা। তার ভাষায়, জাদুঘরটি শুধু জুলাই অভ্যুত্থান বা গত ১৬ বছরের ঘটনাপ্রবাহেই সীমাবদ্ধ থাকবে না; বরং বাংলাদেশের কয়েক শত বছরের রাজনীতি, সংস্কৃতি ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস নিয়ে গবেষণা, সংরক্ষণ ও প্রদর্শনের একটি কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিলো।

পোস্টের শেষাংশে জাদুঘর প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাস্তবায়নে প্রতিশ্রুতি রাখার জন্য অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা জানান মোস্তফা সরয়ার ফারুকী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণঅভ্যুত্থানজুলাই গণঅভ্যুত্থানজুলাই গণঅভ্যুত্থান দিবসজুলাই জাদুঘরফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT