চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গল সন্ধ্যায় তিশা জানালেন, ‘সেরে উঠছেন ফারুকী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
ফারুকী ও তার নাতনি একসঙ্গে হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে ,আবার মেঘ চলেও যায়, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আল‌‌‌হাদুলিল্লাহ।’- সর্বশেষ গেল ২৪ জানুয়ারি চিকিৎসাধীন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক আপডেট জানিয়েছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

এবার জানালেন, হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে ফারুকীকে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর তিশা তার ফেসবুক পেজ ও ফারুকীর আইডি থেকে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে একমাত্র মেয়ে ইলহামের সাথে ফারুকীকে দেখা গেছে।

এসময় তিশা জানান, “২৯ জানুয়ারি মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে, রিকভারি হচ্ছে।”

Banglabid

ছবির ক্যাপশনে তিশা আরো লেখেন,“বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সাথে খেলায় মজে গেছে মোস্তফা। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।”

২২ জানুয়ারি সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। ডাক্তারের পরামর্শে এনজিওগ্রাম করে তখন জানা যায়, ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে তার। পরে নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয় ‘টেলিভিশন’ এর এই নির্মাতাকে।

সর্বশেষ ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ফারুকীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটিতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ফারুকী নির্মিত বেশ কয়েকটি সিনেমা। এরমধ্যে নো ল্যান্ডস ম্যান, মনোপলি উল্লেখযোগ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইলহামতিশাফারুকীমেয়েমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জানুয়ারিতে চার ছবি, সবগুলোই দর্শক টানতে ব্যর্থ

পরবর্তী

বিসিএস পরীক্ষার্থীদের ওএমআর পূরণ সংক্রান্ত বিশেষ নির্দেশনা

পরবর্তী
পরীক্ষার্থীরা ওএমআর ফর্ম পূরণ করছেন, বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস পরীক্ষার্থীদের ওএমআর পূরণ সংক্রান্ত বিশেষ নির্দেশনা

মেসি ও রোনালদো উদযাপনে ফুটবল মাঠে প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর মতো উদযাপনে মেসিকে অসম্মান করিনি

সর্বশেষ

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT