চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও উন্মুক্ত হলো ফার্মগেটের ‘শহীদ আনোয়ারা উদ্যান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ১০, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, পরিবেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর অবশেষে রাজধানীর ফার্মগেট এলাকার ঐতিহ্যবাহী ‘শহীদ আনোয়ারা উদ্যান’ সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মেট্রোরেলের নির্মাণ সামগ্রী তৈরি ও পরিচালনার জন্য পার্কটি অস্থায়ী অধিগ্রহণ করা হয়েছিল।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ তার ফেসবুক পেজে দেওয়া পোষ্টে এ তথ্য জানান।

পোষ্টে ডিএনসিসি প্রশাসক লিখেছেন, নগরবাসীর স্বার্থে বন্ধ থাকা পার্ক ও গণপরিসর পুনরুদ্ধার করে আবার সবার জন্য খুলে দেওয়া হয়েছে। আনোয়ারা উদ্যানের চারপাশে ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মাঠটি রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়েও পরিকল্পনা করা হয়েছে।

প্রশাসক মোহাম্মদ এজাজ তার দেয়া পোস্টে আরও বলেন, এছাড়াও যেসব পার্ক ও গণপরিসরে দীর্ঘদিন বিধিনিষেধ ছিল বা অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল, সেগুলো পরিষ্কার করে পর্যায়ক্রমে পুনরায় জনগণের জন্য উন্মুক্ত করা হচ্ছে এবং উদ্যান এলাকায় থাকা অস্থায়ী স্থাপনাগুলো নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হওয়ার পর নিরাপত্তার খাতিরে উদ্যানটিতে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ সাত বছর পর উদ্যানটি ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএনসিসিঢাকা উত্তর সিটি কর্পোরেশনপ্রশাসকফার্মগেটমোহাম্মদ এজাজশহীদ আনোয়ারা উদ্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

রাজধানীতে মেঘলা আকাশ, ভোর থেকে বৃষ্টি

এপ্রিল ৯, ২০২৬

বার্সার ঘরে অ্যাটলেটিকোর জয়, লিভারপুলকে দাঁড়াতে দেয়নি পিএসজি

এপ্রিল ৯, ২০২৬

চলছে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ

এপ্রিল ৯, ২০২৬

আবারও বন্ধ হরমুজ প্রণালী

এপ্রিল ৯, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT