চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচ্ছন্ন, নিরাপদ ও সম্প্রীতির ঢাকা গড়ার অঙ্গীকার দুই সিটি প্রশাসকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসক। শনিবার (৭ মার্চ) মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সামনে একটি নাট্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এ অঙ্গীকারের কথা জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, জনস্বার্থে কোনো ব্যক্তি বা দলের পরিচয় দেখা হবে না। নৈতিক অবস্থান থেকে সব সমস্যার সমাধানে কাজ করা হবে। তিনি জানান, জনদুর্ভোগ কমাতে প্রয়োজন হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, উগ্রবাদী বা মৌলবাদী শক্তি ক্ষমতায় থাকলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। রাজধানীকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখার ওপর জোর দেন এই প্রশাসক।

Banglabid

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, বিএনপির আদর্শ অনুযায়ী কোনো ধর্মকেই সংখ্যালঘু হিসেবে দেখা হয় না; বাংলাদেশ সবার জন্য সমান—এই নীতিতেই দলটি বিশ্বাসী।

বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করে তিনি বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থির করার চেষ্টা করছে। এ সময় জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশ পুনর্গঠনের জন্য সরকারকে অন্তত দুই বছর সময় দেওয়ারও আহ্বান জানান।

পরিচ্ছন্ন ও মশামুক্ত ঢাকা গড়ে তুলতে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন আব্দুস সালাম।

Reneta

তিনি বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণই একটি বাসযোগ্য ও বৈষম্যহীন ঢাকা নিশ্চিত করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনপ্রশাসক আব্দুস সালামপ্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসিটি কর্পোরেশনসিটি প্রশাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্যাপ্ত তেলের মজুদ আছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পরবর্তী

নওগাঁয় আওয়ামী লীগের দুই ভাঙা কার্যালয়ে বাজল ৭ মার্চের ভাষণ

পরবর্তী

নওগাঁয় আওয়ামী লীগের দুই ভাঙা কার্যালয়ে বাজল ৭ মার্চের ভাষণ

ভারতের হৃদয় ভেঙে শিরোপা জিততে চান স্যান্টনার

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT