কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

A middle-aged Bengali man with a serious expression against a blue background. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘাস কাটতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির দুইদিন পর নিখোঁজ সিরাজ মোড়ল (৪৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ৭টার দিকে শ্রীপুরের বরমী এলাকা থেকে নদে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। সিরাজ মোড়ল উপজেলার বাহাদিয়া মোড়ল বাড়ির মৃত রইছ উদ্দিনের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার দুইদিন পর আজ রোববার সাকল ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শ্রীপুরের বরমী এলাকা থেকে সিরাজ মোড়লের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার সকালে ছোট নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কেটে ফেরার পথে নৌকাডুবে নিখোঁজ হন কৃষক সিরাজ মোড়ল।

স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল দুইদিন নদে তল্লাশি অভিযান চালিয়েও তার খোঁজ পাননি।

বিষয়:কিশোরগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…