চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেকদিন পর নাটকে জুটিবদ্ধ ফারিণ-ইয়াশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৪
বিনোদন
A A
নাটকের দৃশ্যে ফারিণ ও ইয়াশ একসাথে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসনিয়া ফারিণ ও ইয়াশ রোহান পরস্পরের জন্য বেশ ‘লাকী’। অন্তত তাদের ভক্তরা তাই মনে করেন। সম্প্রতি ইরানে ৪২ তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’। এই সিনেমার জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ডও জিতেছেন ফারিণ। ৬ বছর আগে এই সিনেমায় ফারিণের বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান।

২০২১ সালে ‘তিথির অসুখ’ নাটকের জন্য সমালোচকের রায়ে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন ফারিণ। সে নাটকেও তার বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান। তবে খুব বেশি কাজ একসঙ্গে করেননি ফারিণ-ইয়াশ। অনেকদিন পর আবারো দুজন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ‘এইদিন সেইদিন’ নাটকে।

তরুণ নাট্যপরিচালক পথিক সাধন পরিচালিত এই নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান। এই নাটকের অন্যান্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, সমাপ্তি মাশুক সহ আরো অনেকে।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক পথিক সাধন বলেন, অতীত আঁকড়ে থাকার নাম জীবন নয়। বরং সেইদিনের (অতীত) সবটুকু শক্তি নিয়ে এইদিন (বর্তমান) আলোকিত করার নামই জীবন-এই বার্তাই দেয়া হয়েছে আমাদের নাটকের মাধ্যমে। ফারিণ অতীত আর বর্তমানে সমান্তরালে চলতে চান। কিন্তু প্রকৃতি অস্বাভাবিকতা পছন্দ করেনা। আর এ ক্ষেত্রে রক্ষাকর্তার ভূমিকায় এগিয়ে আসেন ইয়াশ। ফারিণ-ইয়াশ সাবলীল অভিনয়ের মাধ্যমে এ নাটকে দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।

জানা গেছে, মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় এসবিই ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশইয়াশ রোহানতাসনিয়া ফারিণনাটতফারিণসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT