চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় ফারহানা মোস্তফা লিজার ‘দৌর্মনস্য ও কোরআন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৪
শিল্প সাহিত্য
A A

তরুণ লেখিকা ফারহানা মোস্তফা লিজার তৃতীয় মৌলিক গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছে গবেষণাধর্মী বই ‘দৌর্মনস্য ও কোরআন’। অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত গবেষণা গ্রন্থটির মোড়ক উন্মোচন হয়েছে মেলার ১৬তম দিনে।

(১৬ ফেব্রুয়ারি) শুক্রবার  বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার শব্দশিল্পের স্টলে বইটির মোড়ক উন্মোচন হয়। বইমেলায় প্রকাশনীটির স্টল নম্বর ৮৯, ৯০ এবং ৯১।

শব্দশিল্পের স্বত্তাধিকারি শরিফুর রহমানের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখিকার স্বামী সাবেক সামরিক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মেজর শরিফুজ্জামান, সার্ভিস সলিউশনস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনসহ লেখকের সন্তান, বন্ধু এবং পরিবারের সদস্যসহ শুভাকাঙ্খীরা।

বইটি প্রসঙ্গে লেখিকা ফারহানা মোস্তফা লিজা বলেন, ‘দৌর্মনস্য ও কোরআন’ আমার তৃতীয় বই। দৌর্মনস্য বা হতাশা, দুশ্চিন্তা, দুঃখবোধ, কষ্ট, অবসাদ, মৃত্যুভয়ে মানুষ অনেক সময় এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলছে যা তাদের জীবনে অপূরনীয় ক্ষতি ডেকে নিয়ে আনে।

তিনি বলেন, অথচ মহান আল্লাহ তায়ালা এ থেকে মুক্তি পেতে পবিত্র কোরআনে বারবার রহমতের বাণী দিয়েছেন। অনেক আয়াত নাজিল করেছেন। আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় যে, আল্লাহ পাক আমাদের সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেন এবং তিনি সর্বদাই বিরাজমান।

তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা সবসময় সৎকর্মের জন্য পুরস্কার রেখেছেন এবং বিপদগ্রস্ত কিংবা গুনাহগার বান্দা তওবা করার পর ক্ষমা করে দেওয়ার অঙ্গীকার করেছেন। তাই মহান আল্লাহ তায়ালা সব রকমের হতাশা থেকে দূরে থেকে ধৈর্যশীল হওয়ার জন্য বলেছেন। গবেষণাধর্মী এই বইয়ে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

Reneta

বইমেলায় শব্দশিল্পের স্টলে গবেষণাধর্মী এই বইটি কিনতে পাওয়া যাচ্ছে। এর আগে লেখিকা ফারহানা মোস্তফা লিজার ‘পবিত্র কোরআনের বিষয়ভিত্তিক কিছু আয়াত ও এই সম্পর্কিত কিছু হাদিস’ এবং ‘নারী ও কোরআন’ নামে দুটি বই প্রকাশিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দৌর্মনস্য ও কোরআনফারহানা মোস্তফা লিজাবইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT