চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় লোকজন অনাহারে মারা যাচ্ছে, দুর্ভিক্ষ বিষয়ে জাতিসংঘের সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাজায় অনাহারে থাকা শিশু ও পরিবারের দুর্ভিক্ষের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর গাজায় ৭০ শতাংশ মানুষ ক্ষুধায় ‘বিপর্যয়মূলক’ মাত্রার মুখোমুখি। জরুরি হস্তক্ষেপ না করলে মার্চ মাসের মাঝামঝি কিংবা মে মাস নাগাদ উত্তর গাজায় দুর্ভিক্ষ দেখা দেবে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ।

মঙ্গলবা ১৯ মার্চ সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক আইপিসি সোমবার এ বিষয়ে হুঁশিয়ার করেছে।

প্রতিবেদনে বলা হয়, আইপিসি বলছে অঞ্চলটিতে অন্তত অর্ধেক জনসংখ্যা অনাহারে রয়েছে। আর ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহারকে’ ব্যবহার করার অভিযোগ করেছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান কিন্ডি ম্যাককেইন বলেন, এ মুহূর্তে গাজায় লোকজন অনাহারে মারা যাচ্ছে। গাজায় ক্ষুধা ও অপুষ্টির সংকট ভয়াবহ রূপ নিয়েছে।

দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশনের (আইপিসি) হিসেবে গাজার মোট জনসংখ্যার অর্ধেক ১১ লাখ লোক ভয়ংকর পরিস্থিতি মোকাবেলা করছে।

জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গনাইজেশনের (ফাও) ডেপুটি ডাইরেক্টর জেনারেল বেথ বেচডল বলেন, মোট জনসংখ্যার ৫০ শতাংশই ভয়ংকর পরিস্থিতিতে রয়েছে। তারা দুর্ভিক্ষের কাছাকাছি পর্যায়ে আছে। পরিস্থিতি সচচেয়ে ভয়ংকর উত্তর গাজায়। এখানে মধ্য মার্চ থেকে মে মাসের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে।

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস অবরুদ্ধ ফিলিস্তিন অঞ্চলে ত্রাণের অবাধ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নষ্ট করার মতো সময় নেই। এছাড়াও তিনি দুর্ভিক্ষ প্রতিরোধের ব্যর্থতার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের লজ্জায় মাথা নত করা উচিত বলেও মনে করেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উত্তরে অনাহার ও পানিশূন্যতায় শিশুসহ অন্তত ২৫ জন মারা গেছে। মানুষ ময়লা, ঘাস ও পশুখাদ্য খাচ্ছে। এছাড়াও দূষিত পানি পান করছে। ক্ষুধার্ত মায়েরা তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য পর্যাপ্ত দুধ তৈরি করতে অক্ষম।

ট্যাগ: ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতউত্তর গাজাগাজায় দুর্ভিক্ষজাতিসংঘ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২২ মার্চ থেকে আইস্ক্রিনে মঞ্চ নাটক

পরবর্তী

সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি ছাড়তে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি ছাড়তে হাইকোর্টের নির্দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি শিক্ষার্থী হারাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT