চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ও মির্জা ফখরুলের ছবি, বাংলাদেশ ক্রিকেট ও রাজনীতির প্রতিনিধিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ সময় পর জাতীয় ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুরের হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টির কিছু অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি। এর মাঝেই অবশ্য সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে প্রশ্নে মুখোমুখি হয়েছেন তিনি।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ব্রডকাস্টার চ্যানেলের সঙ্গে কথা বলেছেন ফখরুল। সেখানে ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক এবং বাংলাদেশ ক্রিকেটের নানাদিক নিয়ে আলাপ করেন তিনি। এক পর্যায়ে সাকিব আল হাসানের প্রসঙ্গও আসে।

মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা। জবাবে তিনি বলেন, ‘সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফেরা হয়নি তার। সবশেষ পাকিস্তান এবং ভারত সফরে খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি ৩৮বর্ষী সাকিবের। মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে তা আর হয়ে উঠেনি, মাঝপথ থেকেই ফিরে যেতে হয় তাকে। আপাতত বিভিন্ন ফ্র‌্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফখরুলবিএনপিমিরপুরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT