ফুটবল

বাংলাদেশের পথে ফাহমিদুল

ফাহমিদুলসহ অন্যান্য ব্যক্তিরা বিমানবন্দরে অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে বিভিন্ন ব্যক্তি অপেক্ষমাণ, যেখানে ফাহমিদুলসহ অন্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে ছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। যদিও মূল স্কোয়াডে সুযোগ হয়নি। সৌদি আরবে করা ক্যাম্প থেকে ইতালিতে ফিরে যান। কদিন আগে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ওলবিয়া ক্যালসিও এফসিতে খেলা ফরোয়ার্ড।

আগামী ১০ জুন ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে রওনা হয়েছেন ফাহমিদুল।

মঙ্গলবার ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার পথ ধরেন ফাহমিদুল। তার সাথে রয়েছেন বাবা মহিউদ্দিন। বুধবার সকাল ৮টা ৪০মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

দেশের জার্সিতে অভিষেকের আগে রোমে ফাহমিদুলকে বিদায় জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালি কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ ও গণ্যমান্য অনেকে। তাকে বিদায় জানাতে ভিড় করেন ইতালি প্রবাসী বাংলাদেশিরাও।

বিষয়:ইতালি ফাহমিদুল বাংলাদেশ-সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…