তথ্যপ্রযুক্তি

পাখি পালনের ফেসবুক পেজ ‘বার্ডস ভ্যালি’

যুবক পাখি দেখছেন ও পাখির সাথে খেলা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবক একটি ট্রেতে পাখি দেখছেন এবং পাখির সাথে খেলা করছেন, চারপাশে সবুজ গাছপালা ও প্রকৃতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুন্দর পাখি দেখলে তা ছুঁতে মন চায় না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে চাইলেই তো আর পাখি ছোঁয়া যায় না। ছোঁয়ার আগেই সে ফুড়ুৎ করে উড়ে যায়। পৃথিবীজুড়ে প্রায় দশ হাজারের বেশি প্রজাতির পাখির সন্ধান মিলেছে। ঘরে পাখি পালন করা বড়ই সৌখিনতা। তাছাড়া বাণিজ্যিক ভাবেও পাখি পালন লাভজনক বলে মনে করেন অনেকে।

তবে টাঙ্গাইলের বিশ্ববিদ্যালয় ছাত্র সোহান খান ছোটবেলা থেকেই একজন পাখিপ্রেমী। সেই ভালবাসা থেকে করোনার সময় তৈরী করেছেন ‘বার্ডস ভ্যালি’ নামের একটি ফেইবুক পেজ। বার্ডস ভ্যালি পাখি পালন থেকে শুরু করে পরিচর্যা, পাখির ব্রিডিং কীভাবে করতে হয়, পাখির খাবার কী, এসব বিষয় নিয়ে ভিডিও বা ব্লগ বানিয়ে থাকেন। মানুষ এসব ভিডিও দেখে উদ্ভুদ্ধ হয়। পাখি পালনে আগ্রহী হয়।

নতুন নতুন পাখাল সৃষ্টি করাই বার্ডস ভ্যালির মূল লক্ষ্য। এছাড়া বার্ডস ভ্যালি মানুষকে পাখির রোগ ব্যাধি বা বিভিন্ন সমস্যা সম্পর্কে সমাধান দেয়। তবে বার্ডস ভ্যালির মূল লক্ষ্য হল পাখি পালনে মানুষকে গাইড করে।

বিষয়:পাখি ফেসবুক পেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…