তথ্যপ্রযুক্তি

আবারও ফেসবুক ব্যবহারে বিড়ম্বনা

ফেসবুকের লোগো সামনে মোবাইল ফোনে ব্যস্ত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন মানুষ মোবাইল ফোনে ব্যস্ত, পেছনে ফেসবুকের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবারও দেখা দিয়েছে সমস্যা। এর ফলে নানাবিধ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

গতকাল ২১ মার্চ বুধবার রাত ৯টার পর থেকে ফেসবুক ব্যবহারে বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে। গতকাল রাত থেকে আজ পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই পোস্ট শেয়ার করে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন।

অনেকেই আবার জানিয়েছেন, ফেসবুক ম্যাসেঞ্জারে অ্যাকটিভ থাকার পরও অ্যাকটিভ দেখাচ্ছে না। কেউ জানান, তাদের ফেসবুকের সার্চ রেজাল্ট খালি দেখাচ্ছে।

অনেকেরই ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখা যাচ্ছিলো না। এছাড়াও ফেসবুকে লগইন করতেও সমস্যায় ভুগেছেন ব্যবহারকারীরা।

তবে কেন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে তা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ থেকে কোন তথ্য জানানো হয়নি। এর আগেও গত ৫ মার্চ বিশ্বব্যাপী ফেসবুকের কার্যক্রম এক ঘণ্টা সময়ের জন্য একদম বন্ধ হয়ে যায়।

ওই সময় একটি ভিডিও বার্তায় ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের এসপি নাজমুল ইসলাম বলেন, এটা সম্পূর্ণ ফেসবুকের কারিগরি সমস্যা। কেউ আতঙ্কিত হবেন না। শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।

বিষয়:ফেসবুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…