তথ্যপ্রযুক্তি

মোবাইল নেটওয়ার্কে চলছে না ফেসবুক ‍ও টেলিগ্রাম

ফেসবুক ও টেলিগ্রাম অ্যাপের স্ক্রিনশট, মোবাইল নেটওয়ার্কে সমস্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি মোবাইল ফোনে ফেসবুক ও টেলিগ্রাম অ্যাপের স্ক্রিনশট, নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আবারও বন্ধ করা হলো সামাজিক মাধ্যম ফেসবুক। মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে প্রবেশ করা যাচ্ছে না ফেসবুকে। একইসাথে বন্ধ করা হয়েছে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও।

শুক্রবার ২ আগস্ট বেলা ১২ টার পর থেকেই মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ও টেলিগ্রামে ঢুকতে সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। জানা গেছে, দুপুর ১২টার পর থেকে ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা।

মোবাইল ডাটায় ফেসবুক ব্যবহার করেন এমন অনেকে বলছেন, শুক্রবার দুপুর থেকে তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে। মেটার অন্যান্য প্ল্যাটফর্মগুলোও চলছে না মোবাইল ডাটায়। তবে ব্রডব্যান্ড ব্যবহার করে অ্যাপগুলোতে প্রবেশ করা যাচ্ছে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩০ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। পরে গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে তা চালু হয়।

বিষয়:টেলিগ্রাম ফেসবুক মোবাইল নেটওয়ার্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…