চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যান ইউনাইটেড-ম্যানসিটি: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ০৩, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ ফুটবলে ট্রেবল জয়ের পথে থাকা ম্যানচেস্টার সিটির সামনে বড় বাধা তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের ফাইনালে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দল দুটি মুখোমুখি হবে। 

ম্যানসিটি ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। চলতি মৌসুমে ট্রেবল জয় থেকে পেপ গার্দিওলার দল আর মাত্র দুই জয় দূরে অবস্থান করছে। তবে প্রতিপক্ষকে মোটেও ছেড়ে দেয়ার পাত্র নয় ইউনাইটেড। প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান থেকে মৌসুম শেষ করা রেড ডেভিলরা মৌসুমের শেষটা জয়ের রঙে রাঙাতে চায়।

ইতিহাস ও পরিসংখ্যান বলছে, ১৯০তম ম্যানচেস্টার ডার্বি মাঠে গড়ানোর আগে জয়ের হিসাবে এগিয়ে ইউনাইটেড। রেড ডেভিলরা জিতেছে ৭৮ বার। সিটির জয়ের সংখ্যা ৫৮টি। বাকি ৫৩ ম্যাচ হয়েছে ড্র।

এফএ কাপে নয়বারের দেখায় ছয়বারই জিতেছে ম্যান ইউনাইটেড, বাকি তিনবার সিটি। ১৯২৬ ও ২০১১ সালে সেমিফাইনালে দল দুটি প্রতিদ্বন্দ্বিতা করে। দুইবারই জয়ের হাসি নিয়ে ইউনাইটেড মাঠ ছেড়েছিল। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম তারা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে।

সাম্প্রতিককালে শক্ত, সামর্থ্য ও পারফরম্যান্সের বিচারে ইউনাইটেডের চেয়ে অনেকটাই এগিয়ে ম্যানসিটি। তবে এফএ কাপ ওল্ড ট্রাফোর্ডের দলটির জন্য বেশ পয়মন্ত। ১২ বার ট্রফি জয়ের আনন্দে রেড ডেভিলরা মেতেছে। বিপরীতে সিটি জিতেছে তাদের অর্ধেক, মোট ছয়বার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফএ কাপপরিসংখ্যানফাইনালম্যানচেষ্টার ইউনাইটেডম্যানচেষ্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT