চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটজর্জর ও ক্লান্ত ম্যানসিটিকে নিয়ে মহাবিপদে গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবলের অতি ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের নিয়মিত চোটে পড়াটা এখন নিয়মিত ঘটনা। শারীরিক ধকল সামলে একের পর এক ম্যাচ খেলে যাওয়াটা সবার জন্যই হয়ে উঠছে কঠিন এক চ্যালেঞ্জ। পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাওয়াটাই এখন কঠিন। সবমিলিয়ে বিষয়টি নিয়ে প্রকাশ্যে হতাশার কথা জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ফুটবলারদের চোট সমস্যা ও ক্লান্তি ভর করায় দল বড় সমস্যায় পড়েছে বলেও স্বীকার করেন।

টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের অভিযানে থাকা সিটি গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সাথে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের পর ইংলিশ জায়ান্টদের মিডফিল্ডার রদ্রি বিশ্রামের জন্য অনুরোধ করেছিলেন। সেই উপায় অবশ্য নেই। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লুটন টাউনের সঙ্গে সিটির ম্যাচ রয়েছে। এরপর বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে রিয়ালের মুখোমুখি হবে।

রদ্রির মন্তব্যের বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন গার্দিওলা। তার ভাষ্য, ‘আমাদের ম্যাচগুলোর সূচির দিকে চোখ রাখলেই আপনি বুঝতে পারবেন। বিষয়টা আসলে খুব সহজ। তার যে গুণ আছে, তাতে দলের জন্য সে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার যদি এমন কোনো খেলোয়াড় থাকে যে খেলতে চায় না, তাহলে সে খেলবে না।’

‘আমাকে বিশ্রাম দিতে হবে। কিন্তু ইংল্যান্ডের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জন স্টোনস এবং কাইল ওয়াকার চোট পেয়েছিলেন। তাই বাকিরা বিশ্রাম নিতে পারছেন না। আমরা অনেক বড় সমস্যায় আছি। আমি উপলব্ধি করেছি, শেষের কয়েকটি ম্যাচে আমরা ক্লান্ত ছিলাম। আমরা আগামীকাল সিদ্ধান্ত নেবো যে আমাদের কী করতে হবে।’

নাথান আকে, ফিল ফোডেন এবং কাইল ওয়াকারের ফিটনেসের সবশেষ অবস্থা সম্পর্কে কিছুই জানাতে পারেননি গার্দিওলা। স্পেনিয়ার্ড এ কোচ শুধু এটুকুই বললেন, ‘আমরা আজ বিকেলে অনুশীলনের পর আমরা আরও ভালোভাবে জানতে পারবো, তারা শারীরিকভাবে কেমন অনুভব করে।’

এদিকে, সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন অবশ্য পুরোপুরি ফিট রয়েছেন। লুটন টাউনের বিপক্ষে শুরুর একাদশে ফেরাটা তার অনেকটাই নিশ্চিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাম্যানচেষ্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT