বাংলাদেশ

ভারতে কর্মরত দুই কূটনীতিককে অপসারণ

বাংলাদেশের পুলিশ ও কর্মকর্তারা একটি সরকারি ভবনের সামনে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ভবনের সামনে পুলিশ ও কর্মকর্তাদের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশন থেকে দুই কূটনীতিককে অপসারণ করা হয়েছে। দিল্লিতে শাবান মাহমুদ ও কলকাতায় রঞ্জন সেনকে দায়িত্বে অব্যাহতি দিয়ে বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে।

ডয়েচ ভেলের সূত্র জানাচ্ছে, এই দুইজন ফরেন সার্ভিসের ক্যাডার ছিলেন না। তারা ছিলেন চুক্তিভিত্তিক কর্মী। তাদের চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম ভারত থেকে দুই কূটনীতিককে সরিয়ে দেওয়া হলো।

শাবান মাহমুদ দিল্লিতে ফার্স্ট সেক্রেটারি (প্রেস)-এর দায়িত্বে ছিলেন। রঞ্জন সেনও কলকাতায় ডেপুটি হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি(প্রেস) ছিলেন। তিনি জানিয়েছেন, সরকারের নির্দেশের পর তিনি দায়িত্বভার ছেড়ে দিয়েছেন। রঞ্জন সেনের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই আছেন। সম্প্রতি তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। ভারত জানিয়েছে, শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিজেই ঠিক করবেন।

সুত্র: ডয়েচ ভেলে

বিষয়:অপসারণ কূটনীতিক ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…