চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইজারল্যান্ডে বর্ষবরণ উদযাপনে বিস্ফোরণ, নিহত একাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সুইজারল্যান্ডের বিলাসবহুল আলপাইন স্কি রিসোর্ট শহর ক্রাঁস-মন্টানায় বর্ষবরণ উদযাপনের সময় একটি বারে ভয়াবহ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ (১ জানুয়ারি) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ‘লে কনস্টেলেইশন’ নামের একটি পানশালায় বিস্ফোরণটি ঘটে। ঘটনার পরপরই সেখানে আগুন ধরে যায় বলে সুইস গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। বিস্ফোরণের সময় সেখানে নতুন বছরের আগমন উপলক্ষে অনুষ্ঠান চলছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাই না করা ভিডিও ফুটেজে পানশালাটিতে আগুন জ্বলতে দেখা গেছে। সুইস গণমাধ্যম ব্লিক পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, ঘটনার সময় পানশালাটিতে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তবে এখন পর্যন্ত নিহতদের সুনির্দিষ্ট সংখ্যা বা তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা এবং তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ঘটনার পর জরুরি পরিস্থিতি মোকাবেলায় বড় ধরনের তৎপরতা শুরু হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, দমকল বাহিনী এবং উদ্ধারকারী পরিষেবার কর্মীরা মোতায়েন রয়েছেন। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে ওই স্থানের আকাশসীমায় সাময়িকভাবে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।

এদিকে স্থানীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদনে ধারণা করা হয়েছে, মঞ্চে আগুন ও ধোঁয়ার বিশেষ প্রভাব তৈরিতে ব্যবহৃত পাইরোটেকনিক্স থেকে বিস্ফোরণটি ঘটতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ: বিস্ফোরণসুইজারল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বছরের শুরুটা ভালো হল না এমবাপের, ছিটকে গেলেন চোটে

পরবর্তী

ইমন-ওমরজাইয়ের ব্যাটিংয়ে ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিল সিলেট

পরবর্তী
সিলেট টাইটানস

ইমন-ওমরজাইয়ের ব্যাটিংয়ে ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিল সিলেট

পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT