চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষজ্ঞদের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র গঠনে গুরুত্বারোপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৫
শিক্ষা
A A

শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আয়োজিত এক কর্মশালায় বিশেষজ্ঞ বক্তারা দেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র গঠন করার ওপর গুরুত্বারোপ করেছেন।

তারা বলছেন, এটি শিক্ষার্থীদের আচরণ পরিবর্তন এবং পারিপার্শ্বিক চাপ কমাতে সহায়তা করবে।

সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের ‘র‌্যাপিড নিডস অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনের সঠিকতা নিরূপণে আজ সোমবার (৭ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

কর্মশালায় প্যানেল আলোচক ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রফেসর মো. মাহমুদুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্স বিভাগের প্রফেসর ড. শাফিউন নাহিন শিমুল র‌্যাপিড নিডস অ্যাসেসমেন্ট রিপোর্ট উপস্থাপন করেন।

Reneta

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্তি দিতে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রদানের কাজ চলমান আছে।

প্রফেসর মাছুমা হাবিব তার বক্তব্যে শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রকৃত অবস্থা জানতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি গবেষণা হওয়া দরকার বলে মন্তব্য করেন।

ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রফেসর ড. মেহেজাবিন হক, অ্যাসোসিয়েট প্রফেসর সৈয়দ তানভীর রহমানসহ ২২ টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, ইউজিসি ও ইউনেস্কো’র কর্মকর্তাগণ কর্মশালায় অংশ নেন।

উল্লেখ্য; ইউজিসি ও ইউনেস্কো’র যৌথ উদ্যোগে জুলাই-আগস্ট এর চেতনা সামনে রেখে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্প গ্রহণ করা হয়। শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক চাহিদাসমূহ নিরূপণে র‌্যাপিড নিডস অ্যাসেসমেন্টের তথ্য সংগ্রহ ও রিপোর্ট তৈরি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউজিসিমানসিক স্বাস্থ্য সুরক্ষার‌্যাপিড নিডস অ্যাসেসমেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, ইরানের হরমুজ বন্ধের দাবী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার বাস টার্মিনাল বাইরে সরাতে সামনে ৭ বড় চ্যালেঞ্জ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাবা দিবস আজ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ২১, ২০২৬
ছবি সংগৃহীত

শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT