চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে সবচেয়ে বেশি বেতন সৌদি আরবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, সৌদি আরবে প্রবাসীদের বেতন বিশ্বে সবচেয়ে বেশি। আর তাই সৌদি আরব প্রবাসে যাওয়ার জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, পরামর্শদাতা প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনালের একটি নতুন গবেষণায় দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসীদের বেতন সবচেয়ে বেশি। জরিপ বলছে, সৌদি আরবে মিড-ম্যানেজাররা বার্ষিক গড়ে ৮৩,৭৬৩ পাউন্ড বা প্রায় ৯০ লাখ টাকা আয় করেন যা বিশ্বের সর্বোচ্চ বেতন ভিত্তিক আয়।

জরিপে আরও বলা হয়, আগের বছরের তুলনায় এই বেতন তিন শতাংশ কমলেও এখনও সৌদি প্রবাসীদের গড় আয় সর্বোচ্চ। তবে কর্মী পাঠানোর জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশের তালিকায় এখনও আছে যুক্তরাজ্য। সবদিক থেকে এগিয়ে না থাকলেও মধ্যপ্রাচ্যে জীবন যাপনের খরচ কম এবং ব্যক্তিগত করের হারও কম। এছাড়াও সামগ্রিক প্যাকেজের খরচগুলো বেশ সাশ্রয়ী। এদিকে যুক্তরাজ্যে বেতনের সিংহভাগই কর বাবদ খরচ হয়ে যায়।

জরিপে বলা হয়েছে, প্রবাসীদের উচ্চ বেতনের হারের দিক থেকে সৌদি আরবের পর জাপান, ভারত ও চীন যথাক্রমে দুই, তিন এবং চার নম্বর স্থানে অবস্থান করছে। এদিকে পতন সত্ত্বেও, হংকং প্রবাসে শ্রমিক পাঠানোর জন্য বিশ্বের পঞ্চম-সবচেয়ে ব্যয়বহুল স্থান হয়ে উঠেছে। র‌্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬তম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবসৌদি আরব-প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT