চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা-স্বর্ণের লোভেই প্রবাসীর স্ত্রী-সন্তানকে হত্যা, গ্রেপ্তার ৩

আখতারুজ্জামান আখতারুজ্জামান
৬:০৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, পাবনা
A A
প্রবাসীর স্ত্রী ও সন্তান হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় প্রবাসীর চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রবাসীর স্ত্রী লাবনী আক্তার (৩২) এবং তার ১০ বছরের শিশু সন্তান রিয়াদ মাহমুদকে হত্যার পিছনে মূল উদ্দেশ্য ছিল স্বর্ণ ও টাকা চুরি করা। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

গ্রেপ্তাররা হলেন- চাটমোহর দিঘুলিয়া গ্রামের মোজাম আলী ওরফে মোজাম্মেলের দু’ছেলে মো. সাদ্দাম হোসেন (২৬) ও মো. হোসেন আলী (৩৭) এবং রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর দত্তপাড়া গ্রামের মো. মোস্তাফা মিজীর ছেলে মো. হুমায়ন মিজী ওরফে হৃদয় (২৮)।

Banglabid

পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, হত্যাকারীদের উদ্দেশ্য ছিল সোনার গহণা এবং টাকা চুরি করা, কিন্ত চুরি করার সময় দেখে ফেলায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তান রিয়াদকে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ৩ খুনিদের মধ্যে মো. সাদ্দাম হোসেন ২০২২ সালের অক্টোবর মাসে চাটমোহরের ফৈলজানা এলাকায় একজন সিএনজি ড্রাইভারসহ একাধিক হত্যা মামলার আসামি। গত ২৫ জানুয়ারি গভীর রাতে চাটমোহর উপজেলার দিঘুলিয়া গ্রামে প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী ও তার শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যা করে।

তিনি বলেন, লাবনী তার ১০ বছরের ছেলে রিয়াদ ঘটনার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। পরের দিন সকালে ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো দেখে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে লাবনীর লাশ ছাগল রাখার ঘরে এবং ১০ বছরের ছেলে রিয়াদের লাশ বাড়ির পাশে পুকুর পারে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

Reneta

এ ঘটনায় নিহত লাবনীর বড় ভাই শাহাদত হোসেন চাটমোহর থানায় হত্যা মামলা করেন। পুলিশও হত্যাকাণ্ডের পর এর মূলরহস্য উদঘাটন এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য অভিযান শুরু করে। পুলিশ সুপার বলেন, লাবনীর কিছু সোনার গহনা এবং নগদ টাকা চুরি করতেই আসামিরা মা-ছেলেকে নৃশংসভাবে খুন করে।

তিনি জানান, নিহত লাবনীর স্বামী আব্দুর রশিদ ৭ বছর যাবৎ মালয়েশিয়া থাকেন। প্রবাসীর রশিদের স্ত্রী লাবনী আক্তার বাড়ি নির্মানের জন্য গত কয়েক দিন আগে ২৫ হাজার ইট কেনেন এবং ব্যাংক হতে কিছু নগদ অর্থ এনে বাড়িতে রাখেন। নিহত লাবনী খাতুন বিপুল টাকায় ইট কেনা এবং ব্যাংক থেকে টাকা উত্তোলনের খবরে আসামিদের ধারণা হয় তাদের কাছে অনেক টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার আছে। এই ধারণা নিয়ে একই গ্রামের বাসিন্দা আসামি মো. হোসেন আলী ভুক্তভোগীর বাড়িতে চুরির পরিকল্পনা করেন।

পরে তার আপন ছোট ভাই সাদ্দাম তাদের পূর্বপরিচিত ফরিদপুর জেলার আরেক দুর্ধর্ষ চোর হুমায়ুন কবির হৃদয়কে সাথে নিয়ে ২৫ জানুয়ারি দিবাগত রাতে ওই বাড়িতে চুরি করতে যায়। একপর্যায়ে লাবনী খাতুন ও তার সন্তান রিয়াদ টের পেয়ে গেলে তাদের শ্বাসরোধে নৃশংসভাবে হত্যা করে। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য রিয়াদের লাশ বাড়ির পাশের গাছে ঝুলিয়ে রাখে এবং লাবনীর লাশ গোয়াল ঘরে ফেলে রাখে।

রাতে তারা স্বর্ণের রিং, চেইন, হাতের বালা, কানের দুল, দু’জোড়া রুপার নুপুর, রুপার পায়েলসহ মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডের গত ২৪ ঘণ্টায় মূলরহস্য উদঘাটন এবং তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে জড়িত আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সুপার জানান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাসিবুল বেনজির, জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমরান মাহমুদ তুহিন, সদর থানার ওসি রওশন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটনটাকা-স্বর্ণের লোভেই প্রবাসীর স্ত্রী-সন্তানকে হত্যাপাবনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গার্নাচোকে যা করতে বারণ ডি মারিয়ার

পরবর্তী

দেশকে দেয়ার কথা খেলোয়াড়দের মনে রাখতে বললেন টিটু

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচ প্রেস কনফারেন্সে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশকে দেয়ার কথা খেলোয়াড়দের মনে রাখতে বললেন টিটু

তেহরানে ‘ফেরেশতে’ নিয়ে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফেরেশতে’ নিয়ে তেহরানে জয়া

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT