চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা: আইন উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রবাসীদের জন্য এমআরপি পাসপোর্টের ছবি, বাংলাদেশি পাসপোর্ট দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট (মেশিন-রিডেবল-পাসপোর্ট) পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

বুধবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

পাসপোর্টের জন্য অনেকদিন ধরেই সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হাহাকার চলছে। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সংকট প্রকট আকার ধারণ করেছে।

প্রবাসীদের উদ্দেশ্যে মি. নজরল বলেন, আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। এমআরপি পাসপোর্টে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন, আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।

তবে পাসপোর্ট দেয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে সৌদি আরব ও মালয়েশিয়াকে প্রাধান্য দেওয়া হবে বলেও তিনি জানান এবং বলেন, এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে।

উপদেষ্টা আরও বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনও হবে না।

Reneta

পাসপোর্ট নিয়ে তৈরি হওয়া এই জটিলতার কারণকে ব্যাখ্যা করে তিনি বলেন, এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেই সরকারের আমলের তৎকালীন মন্ত্রী পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়া চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেন্স-টেন্ডারিং টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময় ক্ষেপণ হয়।

তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পুরো প্রক্রিয়াটি বাতিল করেছে। সেজন্য একটু সময় লেগেছে এবং এই অতিরিক্ত সময় লাগার কারণে প্রবাসীদের কাছে দুঃখপ্রকাশ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৫ ডিসেম্বরআইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলএমআরপি পাসপোর্টপ্রবাসীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT