প্রবাস সংবাদ

কুয়েতে আকামাবিহীন অবৈধ প্রবাসীরা পাচ্ছেন সাধারণ ক্ষমা

কুয়েতের আকাশে টাওয়ার ও শহর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের আকাশে টাওয়ার ও শহরের দৃশ্য, আধুনিক ভবন ও সমুদ্রের পটভূমি সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুয়েতের আকামাবিহীন অবৈধ প্রবাসীরা শীঘ্রই সাধারণ ক্ষমা পাবেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত রোববার (৩ মার্চ) দেশটির উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ।

কুয়েতের স্থানীয় গণমাধ্যম কুনা, ও কুয়েত টাইমস এতথ্য নিশ্চিত করে জানায়,স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে বাসস্থান লঙ্ঘনকারীদের কুয়েত ত্যাগ করার বা তাদের নিয়মিত করার একটি বিকল্প প্রস্তাব দেয়ার জন্য বিবেচনা করছেন।

মার্চ, এপ্রিল এবং মে এই তিন মাসের সাধারণ ক্ষমার সময়সীমা থাকার কথা জানা গেছে। এই তিন মাস সময়সীমার মধ্যে আকামাবিহীন অবৈধ প্রবাসীরা কুয়েত ত্যাগ করতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে পুনরায় কুয়েত আগমন করতে পারবে বলে জানান।

শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ বলেন, সাধারণ ক্ষমা থেকে উপকৃত হওয়ার পরে, নিয়ম লঙ্ঘনকারীরা আইনি এবং অনুমোদিত চ্যানেলের মাধ্যমে কুয়েতে পুনরায় প্রবেশের জন্য ভিসার অনুরোধ করতে পারে।

তিনি আরও বলেন, যারা নির্ধারিত সময়ে ভিসার অনুরোধ করতে ব্যর্থ হবে তাদের কালো তালিকায় রাখা হবে। তিনি আইন দ্বারা প্রদত্ত এই সুযোগটি ব্যবহার করার জন্য আবাসিক প্রবিধান লঙ্ঘনকারী ব্যক্তিদের প্রতি আহ্বান জানান, অন্যথায় তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কারের মুখোমুখি হওয়ার কথা নিশ্চিত করেন।

বিষয়:কুয়েত প্রবাসীরা সাধারণ ক্ষমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…