বাংলাদেশ

তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জানা যাবে: আসিফ নজরুল

বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা বৈঠকে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মতবিনিময় সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার ১১ নভেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই। আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করছি এটা আগামী তিন চারদিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে পারবেন।

আইন উপদেষ্টা বলেন, আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করছি, এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই ধরনের পদক্ষেপই আমরা নিতে যাচ্ছি।

এর আগে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক মতবিরোধ তৈরি হওয়ায় গত সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের যে সময়সীমা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সোমবারই সেই সময় সীমা শেষ হয়েছে।

বিষয়:আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জুলাই সনদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…