প্রবাস সংবাদ

কুয়েত-চট্টগ্রাম ফ্লাইট চালুর দাবিতে প্রবাসীদের স্মারকলিপি

প্রবাসীরা কুয়েত-চট্টগ্রাম ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীরা কুয়েত-চট্টগ্রাম ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করছে, একটি অফিসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মোশাররফ হোসেন: করোনার সময়ে বন্ধ হয়ে যাওয়া কুয়েত-চট্টগ্রামের ফ্লাইট আবারও চালুর দাবিতে বাংলাদেশ বিমানের এমডি বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন কুয়েতে বসবাসরত প্রবাসীরা।

সোমবার ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় বাংলাদেশি প্রবাসীরা কুয়েতস্থ বাংলাদেশ বিমানের অফিসে কান্ট্রি ম্যানেজার আবু বকর ছিদ্দিকির সাথে মতবিনিময় ও বিমানের এমডি বরাবর স্মারকলিপি দেন।

বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বকর ছিদ্দিকীর সাথে সৌহার্দপূর্ণ পরিবেশে মত বিনিময় করেন প্রবাসী ব্যবসায়ী আবুল কাশেম, মো. শহীদুল আলম চৌধুরী, মো. মহিউদ্দিন, মো. আলী হোসেন, আবদুল কাদের, মামুনুর রশিদ, মো. শাহাদাৎ হোসেন।

বন্ধ হয়ে যাওয়া বিমানের ফ্লাইটটি চালুর আশ্বাস দিয়ে কুয়েতের কান্ট্রি ম্যানেজার বলেন, কুয়েত টু চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু করতে সব ধরনের চেষ্টা করা হবে।

প্রবাসী প্রতিনিধিরা বলেন, এই দাবি প্রবাসীদের। ফ্লাইটটি চালু হলে চট্টগ্রামসহ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার প্রবাসীরা উপকৃত হবে।

বিষয়:কুয়েত চট্টগ্রাম ফ্লাইট স্মারকলিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…