চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী নারীর অশালীন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, আটক ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
- সেমি লিড, অপরাধ, জনপদ, বরিশাল
A A
আটক দুই ব্যক্তি ও পুলিশ সদস্যরা, প্রবাসী নারীর অশালীন ভিডিও মামলার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীর সাথে সম্পর্ক ঠিক করে দেওয়ার কথা বলে বরিশালে প্রবাসী নারীর অশালীন ভিডিও ধারণ করে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকা থেকে শনিবার (১৫ জুলাই) বিকালে তাদের আটক করে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এই ঘটনায় আরেক অভিযুক্ত রুবেল পলাতক রয়েছেন।

আটককৃতরা হলো— বরিশাল এয়ারপোর্ট থানা এলাকার বাদলা গ্রামের মৃত লিটন খানের ছেলে সাকিব খান (২৪) এবং একই গ্রামের মৃত শাহজাহান বেপারীর ছেলে খলিল বেপারী (৩৫)।

Banglabid

রোববার (১৫ জুলাই) সকালে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা এই তথ্য নিশ্চিত করে জানান, গত কয়েক মাস ধরে প্রবাসী বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার বাসিন্দা জনৈক প্রবাসী নারীর সাথে বাংলাদেশে থাকা তার স্বামী রাকিবের সাথে দাম্পত্য কলহ চলে আসছিল। ওই নারীর শ্বশুর বাড়ি এয়ারপোর্ট থানা এলাকার মাধবপাশা বাজার সংলগ্ন বাদলা গ্রামে। প্রবাসী মহিলা তার পারিবারিক কলহ মিটমাট করার জন্য অভিযুক্ত সাকিবের সাহায্য চান। সাকিব ভিকটিমের স্বামীর সাথে তার সম্পর্ক উন্নয়নের সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ভিকটিমের অশালীন দৃশ্য ভিডিও কলে ধারণ করে। পরে ওই ভিডিও আরেক অভিযুক্ত খলিলের মাধ্যমে প্রবাসী নারীকে পাঠিয়ে দিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। এদিকে ভিকটিম অশালীন ভিডিও এবং টাকা চাওয়ার রেকর্ড সংরক্ষণ করে তার বোনের স্বামী সোলাইমানের কাছে আইনগত সহায়তার জন্য পাঠায়। ভিকটিমের বোনের স্বামীর অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, অনুসন্ধানে জানা গেছে, আটক সাকিব উক্ত ভিডিও স্কীন রেকর্ডিংয়ের মাধ্যমে ধারণ করে। এই ভিডিওটি সাকিবের কাছ থেকে আসামী খলিল তার অ্যান্ড্রয়েড মোবাইলে নেয়। খলিল তার অ্যান্ড্রয়েড মোবাইলের ইমো থেকে প্রবাসী নারীর ব্যক্তিগত ইমো নাম্বারে পাঠায়। এই ভিডিও দেখিয়ে আটক দুইজনসহ আরেক পলাতক আসামী রুবেল ধাপে ধাপে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

এ বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্নোগ্রাফি আইনে মামলাবরিশালের বাবুগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র টিজার প্রকাশ্যে!

পরবর্তী

ভয়াবহ বৈরি আবহাওয়ার শিকার সারাবিশ্ব

পরবর্তী
প্রবল সাইক্লোনের কারণে সমুদ্রের ঢেউ ও ঝড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ বৈরি আবহাওয়ার শিকার সারাবিশ্ব

কুইনো বীজ ও ক্যামেরার লেন্স অর্ডার করার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে ক্যামেরার লেন্স অর্ডার দিয়ে মিললো কুইনো বীজ!

সর্বশেষ

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT