প্রবাস সংবাদ

প্রায় ৪৯ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি!

প্রবাসী বাংলাদেশি লটারি টিকিট ধরে আছেন, জেতার খুশি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল-আইন শহরে বসবাসকারী বাংলাদেশি শামশু মিয়া ‘বিগ টিকিট আবুধাবি’ নামের লটারিতে দেড় কোটি দিরহাম জিতেছেন। যা বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি।

খালিজ টাইমস জানিয়েছে, আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।

শামশু মিয়ার কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে শামশু মিয়াকে ফোন করেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। শামশু ছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।

এর আগে, গত মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি। এ মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আজকের বিজয়ীকে নির্বাচিত করার সুযোগ দেওয়া হয় তাকে। তার হাতেই ওঠে শামশু মিয়ার টিকিটের নম্বরটি।

বিষয়:প্রবাসী বাংলাদেশি লটারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…