চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাশাপাশি দুই হলে চলছে দুই ছবি, উচ্ছ্বসিত সিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২২
বিনোদন
A A

ঢালিউডে চলতি বছরটা সিয়াম আহমেদের অনুকূলে। মে থেকে একের পর এক মুক্তি পাচ্ছে এই নায়কের ছবি। প্রতিটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্র দিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। রোজার ঈদে হাইভোল্টেজ ‘শান’ দিয়ে আলোচনা তৈরি করেছিলেন সিয়াম। একইমাসে মুক্তি পেয়েছিল তার ‘পাপপুণ্য’।

সেই রেশ কাটতে না কাটতে গেল দুমাসে সিয়ামের বড় বাজেটের ‘অপারেশন সুন্দরবন’ ও ‘দামাল’ পর পর মুক্তি পায়। বর্তমানে দুটি ছবিই স্টার সিনেপ্লেক্সে পাশাপাশি চলছে। এতে ভীষণ উচ্ছ্বসিত জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত ও ‘পোড়ামন ২’ খ্যাত নায়ক সিয়াম।

মুক্তি পাওয়া ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি শনিবার ৫০তম দিন পার করে। ছবির সাফল্য উদযাপন করেন সিয়ামসহ ছবির পরিচালক দীপংকর দীপন, নুসরাত ফারিয়া, রিয়াজ, মনোজরা। র‍্যাবের উদ্যোগে নির্মিত এ ছবি নির্মাণে ছবিটি মুক্তির পর মেজর সায়েম চরিত্র দিয়ে প্রশংসাও কুড়ান সিয়াম।

তিনি বলেন, সিনেপ্লেক্সে দামালের পাশাপাশি অপারেশন সুন্দরবনও চলছে। ৫০তম দিনেও শো শুরুর আগে জাস্ট ঢুঁ মেরেছিলাম দর্শকদের রেসপন্স কেমন। হলের ভিতরে গিয়ে দেখি শো শুরুর পাঁচ মিনিট আগেও অলমোস্ট ৯০ পারসেন্ট দর্শক উপস্থিত। তখন হলের স্টাফদের কাছে জানতে চাই কেমন যাচ্ছে? তারা বলেন, এখনও ছুটির দিনগুলোতেও হাউজফুল যাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’।

সিয়াম মনে করেন, মুক্তির ৫০তম দিনেও এমন দর্শক উপস্থিতি বাংলা ছবির জন্য গর্বের ব্যাপার। তিনি বলেন, অক্লান্ত পরিশ্রমের পর যখন ছবিটায় দর্শকরা ভালোবাসা দেন এটা আমি অনেক বড় প্রাপ্তি মনে করি। তাছাড়া অপারেশন সুন্দরবনের পাশে দামালও ভালো চলছে। দুটি ছবি একসঙ্গে চলাকে বড় প্রাপ্তি মনে করি। শিল্পী হিসেবে এটাই চাওয়া ছিল। দর্শকরা যেভাবে ভালো কাজগুলোকে সাপোর্টে দিচ্ছেন আগামীর জন্য প্রেরণা পাচ্ছি।

এদিকে, আগামী ২০ জানুয়ারি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও মার্চে ‘অন্তর্জাল’ নামে আরও দুই ছবি আসছে সিয়ামের। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত এ ছবিটি মূলত শিশু কিশোরদের নিয়ে নির্মিত। এতে সিয়ামের বিপরীতে আছেন পরীমনি।

Reneta

সিয়াম বলেন, এতে রাতুল চরিত্রে অভিনয় করেছি। শিশুদের জন্য ছবি করার ইচ্ছে ছিল। এই ছবির মাধ্যমে সেটা পূরণ হচ্ছে। আমরা ছোটবেলায় শিশুতোষ অনেক ছবি দেখেছি। কিন্তু এখন কম এই কনসেপ্টে কম ছবি হচ্ছে। শিশুরা জেনুইন রিভিউ দেয়। তাদের মতামত জানার অপেক্ষায় আছি।

আরেক ছবি অন্তর্জাল প্রসঙ্গে সিয়াম বলেন, এতে লুমিন চরিত্র করেছি। যে বিদেশ পাড়ি না দিয়ে গ্রামের সাঁওতাল বাচ্চাদের পড়ায়। মূলত সাইবার ওয়ার্ল্ড নিয়ে এ ছবি গল্প। যে তার অবস্থান সাইবার ওয়ার্ল্ডের যে যুদ্ধ বাঁধে সেখানে অস্ত্র নয়, বুদ্ধি আর মেধা দিয়ে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে।

আগামীতে প্রসেনজিতের সঙ্গে ভারতীয় একটি ছবি করবেন বলে জানালেন সিয়াম। তিনি বলেন, মার্চের শেষ দিকে শুটিং হতে পারে। চলতি মাস থেকে আমি ভাষার জন্য প্রশিক্ষণ শুরু করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনদামাললিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬

সর্বোচ্চ পয়েন্ট নিয়ে কারা গেল নকআউটে

জুন ২৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন।

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা: চার সেনা সদস্যসহ নিহত ১০

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT