অর্থনীতি

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা থাকলে আবগারি শুল্ক

বাংলাদেশি ব্যাংকের অফিসে রেমিট্যান্স প্রেরণকারীরা লেনদেন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ব্যাংকের অফিসে রেমিট্যান্স প্রেরণকারীরা লেনদেন করছে, যেখানে ব্যাংকের কর্মীরা সহায়তা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্যাংক হিসাবে স্থিতি ৪ লাখ টাকা ছাড়ালেই আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে। আগে এ সীমা ছিল ৩ লাখ টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন।

তিনি বলেন, ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে আবগারি শুল্ক অব্যাহতির সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া একটি ঋণ হিসাবের বিপরীতে একবারই আবগারি শুল্ক কর্তনের বিধান প্রণয়নের প্রস্তাবও করা হয়।

এদিকে ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

বিষয়:অর্থনীতি অর্থমন্ত্রী আবগারি শুল্ক জাতীয় বাজেট জাতীয় সংসদ বাজেট ২০২৬-২৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…